সাবেক ফিফা রেফারি আব্দুল আজীজ আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২০, ১৮:৫৩আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৮:৫৩

মারা গেছেন সাবেক রেফারি আব্দুল আজীজ সাবেক ফিফা রেফারি আব্দুল আজীজ আর নেই। আজ (মঙ্গলবার) বিকেলে বারডেম হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৃথিবী ছেড়ে গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮। রেখে গেছেন স্ত্রী ও তিন মেয়ে।

গত ১২ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন আব্দুল আজীজ। কিছুটা সুস্থ হয়ে বাসায়ও ফিরে যান। কিন্তু কয়েকদিন যেতেই আবারও শ্বাসকষ্ট নিয়ে বারডেম হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনাভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত হয়। এছাড়া ভুগছিলেন কিডনিজনিত সমস্যায়। আজ দুপুরে আবারও হার্ট অ্যাটাক হলে তাকে আর বাঁচানো যায়নি।

তার মেঝো মেয়ে মাকসুদা আজীজ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাবা এক সপ্তাহের বেশি সময় ধরে আইসিউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে থেকেই আজ মারা গেছেন। আমরা তাকে বনানী কবরস্থানে দাফন করবো।’

১৯৭৪ সালে সহকারী রেফারি হিসেবে রেফারিং শুরু আব্দুল আজীজের। ২৮ বছর বয়সে তিনি প্রথম ফিফা রেফারি হয়েছিলেন। তিনি ছিলেন সবচেয়ে কম বয়সে ফিফা ব্যাজ পাওয়া বাংলাদেশি রেফারি। ক্যারিয়ারে ২৮টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার সুযোগ হয়েছিল তার। এছাড়া ঘরোয়া ফুটবলে ৩০০’র বেশি ম্যাচে বাঁশি বাজিয়েছেন। মাঠে শক্তভাবে ম্যাচ পরিচালনার জন্য আব্দুল আজীজের আলাদা সুনাম ছিল।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী