করোনাভাইরাসে আক্রান্ত ফিফা সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২০, ২১:৪৫আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২২:০৫

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো কোভিড-১৯ পজিটিভ হয়ে আছেন কোয়ারেন্টিনে। তার আগে আক্রান্ত হয়েছেন আরও অনেক খেলোয়াড়। ফুটবলাঙ্গনে প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা বসানোর খবর আসছেই। এবার আক্রান্ত হয়েছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আজ (মঙ্গলবার) ফিফা এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৫০ বছর বয়সী সুইসের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, ইনফান্তিনোর শরীরে করোনার মৃদু উপসর্গ আছে ‍এবং এই মুহূ্র্তে তাকে ১০ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

গত কয়েকদিনে ফিফা সভাপতির সংস্পর্শে আসা প্রত্যেককে তাৎক্ষণিকভাবে খবরটি জানিয়ে দেওয়া হয়েছে। ফিফা থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ‘গত কয়েকদিন ফিফা সভাপতির কাছাকাছি আসা প্রত্যককে জানানো হয়েছে এবং তাদেরকে অনুরোধ করা হয়েছে তারা যেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।’ একই সঙ্গে ‘ইনফান্তিনোর দ্রুত আরোগ্য কামনা’ করা হয়েছে বিবৃতির শেষ অংশে।

ফুটবলে করোনার থাবা পড়েছে অনেক আগেই। এর মধ্যেই ইউরোপিয়ান ফুটবল ও কয়েকটি অঞ্চলের বিশ্বকাপ বাছাই চলছে। কয়েকদিন আগে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন রোনালদো। কোয়ারেন্টিনে থাকা পর্তুগিজ তারকা জাতীয় দল পর্তুগালের হয়ে খেলতে গিয়ে কোভিড-১৯ পজিটিভ হন। তার দ্বিতীয় পরীক্ষাতেও পজিটিভ এসেছে।

ফুটবলে সবশেষ বড় নাম হিসেবে করোনায় আক্রান্ত হয়েছেন রোনালদিনহো। ব্রাজিলিয়ান কিংবদন্তি এখন রয়েছেন কোয়ারেন্টিনে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম