গ্লোব সকার অ্যাওয়ার্ডে সেরা ফুটবলার মেসি

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৫, ১৩:৫১আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৩:৫৬

দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে সেরা ফুটবলার মেসি ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে এবছরের গ্লোব সকার অ্যাওয়ার্ডে সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। এছাড়া বছরের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে তার ক্লাব বার্সেলোনা।
মেসির সঙ্গে গতবারের বিজয়ী রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রোনালদো ছাড়া সেরা খেলোয়াড়ের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন জুভেন্টাস গোলরক্ষক গিয়ানলুইজি বুফন।
এই অ্যাওয়ার্ডে সেরা কোচ নির্বাচিত হয়েছেন বেলজিয়ামকে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে নিয়ে যাওয়া মার্ক উইলমটস।
রবিবার রাতে পুরস্কার পাওয়ার পর মেসি তার অনুভূতিতে বলেন, ‘আমি এখানে এসে খুশি এবং পুরস্কার জিতে আনন্দিত।’
উল্লেখ্য, আগামী ১১ জানুয়ারি ফিফা ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করা হবে। সেখানে বর্ষসেরার এই পুরস্কারের জন্য ঘোষিত সংক্ষিপ্ত তালিকায় আছেন মেসি, তার বার্সেলোনা সতীর্থ নেইমার ও রিয়াল মাদ্রিদের রোনালদো।
/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক