রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০২০, ১৯:১৮আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১৯:২৩

রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও এবারের চ্যাম্পিয়নস লিগ মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। একে মাঠের পারফরম্যান্সে হতাশা, এর ওপর যোগ হয়েছে চোটের ধাক্কা। বিশেষ করে, রক্ষণভাগের অবস্থা এতটা খারাপ যে জিনেদিন জিদানের রাইট ব্যাক ঠিক করতে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে থাবা বসালো করোনাভাইরাস। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে পজিটিভ হয়েছেন ডিফেন্ডার এদের মিলিতাও।

লা লিগায় পথে ফিরেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে হুয়েস্কাকে ৪-১ গোলে হারিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। তবে চ্যাম্পিয়নস লিগে যাচ্ছেতাই অবস্থা। শাখতার দনেৎস্কের কাছে হার ও বরুসিয়া মুনশেনগ্ল্যাডবাখের মাঠ থেকে কোনও মতে ড্র নিয়ে ফিরে রিয়াল ‘বি’ গ্রুপে রয়েছে তলানিতে। আগামীকাল (মঙ্গলবার) রাতে ইউরোপিয়ান প্রতিযোগিতায় মাদ্রিদের ক্লাবটি মুখোমুখি হবে ইন্টার মিলানের। এই ম্যাচের আগে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন মিলিতাও।

উয়েফার নির্দেশনা অনুযায়ী, চ্যাম্পিয়নস লিগ ম্যাচের ছয় ঘণ্টা আগে নেগেটিভ হতে হবে সব খেলোয়াড়কে, যারা পজিটিভ থাকবেন, তাদের আর স্কোয়াডে থাকার সুযোগ নেই। সেই হিসাবে আগামীকালের পরীক্ষাতেও যদি মিলিতাও নেগেটিভ থাকেন, তাহলে এই ডিফেন্ডারকে দর্শক হয়ে থাকতে হবে। ইতিমধ্যেই চোটের কারণে জিদান ইন্টারের বিপক্ষে রক্ষণভাগে পাচ্ছেন না দানি কারভাহাল, আলভারো অদ্রিয়োজোলা ও নাচো ফার্নান্দেজকে।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘রবিবারের কোভিড-১৯ পরীক্ষায় রিয়াল মাদ্রিদ একটি পজিটিভ ফল পেয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এদের মিলিতাও। দলের অন্য খেলোয়াড় ও কোচিং স্টাফের ফল নেগেটিভ এসেছে।’ বিবৃতির পরের অংশে জানানো হয়েছে, আজ (সোমবার) সকালে মিলিতাও বাদে অন্যদের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

শনিবার হুয়েস্কার বিপক্ষে রিয়ালের ৪-১ গোলে জেতা ম্যাচের পুরো সময়ই খেলেছেন মিলিতাও। তবে কোভিড-১৯ পরীক্ষায় কেবল ব্রাজিলিয়ান ডিফেন্ডারই পজিটিভ এসেছেন।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের