বাংলাদেশের গোলকিপারের ‘আইডল’ ইংল্যান্ডের ‘নাম্বার ওয়ান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২০, ২০:২১আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২০:২৯

বাংলাদেশ গোলকিপার আনিসুর রহমান জিকো আজ (বুধবার) জামাল-সুফিলদের মাঠের অনুশীলন হয়নি। হোটেলে জিম আর সাঁতার কেটে সময় কাটিয়েছেন সবাই। তবে চার গোলকিপারকে নিয়ে মাঠে আলাদা সেশন করেছেন ইংলিশ গোলকিপিং কোচ লেস ক্লিভেলি। সেখানেই অনুশীলন শেষে আন্তর্জাতিক মঞ্চে অভিষেকের স্বপ্নের কথা শোনানোর সময় নিজের ‘আইডলের’ নামও জানালেন বসুন্ধরা কিংসের গোলকিপার আনিসুর রহমান জিকো।

হাতে চিড় ধরায় নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিতে মামুনুল ইসলামকে পাওয়া যাবে না। বুধবার সকালে মামুনুল বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গিয়ে চিকিৎসা নিয়েছেন। পরে তিনি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন, ‘নেপালের বিপক্ষে খেলতে পারবো না। তবে দলে থেকে যতটুকু সম্ভব ফিট থাকার চেষ্টা করবো।’

এছাড়া রয়েছে মিডফিল্ডার আব্দুল্লাহর হাঁটুতে চোট। যদিও এটাকে বড় সমস্যা মনে করছেন না প্রধান কোচ জেমি ডে, ‘মামুনুলকে হাতের চোটের কারণে সামনের দুই ম্যাচে পাওয়া যাবে না। আর আব্দুল্লাহর হাঁটুতে ব্যথা আছে। ফিজিওর সঙ্গে সে জিমে কাজ করছে। আশা করছি, কয়েকদিনের মধ্যে সে সেরে উঠবে এবং নেপাল ম্যাচের জন্য ফিট হয়ে উঠবে।’

এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চার গোলকিপার বেশ ঘাম ঝরিয়েছেন। বসুন্ধরার তরুণ গোলকিপার জিকো একটু বেশিই উত্তেজিত। অনেকদিন ধরে জাতীয় দলের স্কোয়াডে থাকলেও এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি তার। সুযোগ পেলে নিজেকে মেলে ধরার ‍প্রতিজ্ঞা তার কণ্ঠে, ‘যদি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাই নিয়মিত, তাহলে আমার আত্মবিশ্বাস আরও বাড়বে। এতে করে ভবিষ্যতে আরও যত ম্যাচ খেলবো, সেগুলোতেও ভালো খেলার অনুপ্রেরণা পাবো।’

সব খেলোয়াড়েরই ‘আইডল’ থাকেন, জিকোরও আছে। ইংল্যান্ডের ‘নাম্বার ওয়ান’ গোলকিপার জর্ডান পিকফোর্ডকে পছন্দ তার, ‘আমি নিয়মিত ইউরোপিয়ান ফুটবলের বিভিন্ন ম্যাচ ও গোলকিপারদের খেলার ভিডিও দেখি। ওরা কীভাবে বলের সঙ্গে মুভমেন্ট করে, বল নিয়ন্ত্রণ করে, সেগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করি ও শেখার চেষ্টা করি। অনেকের গোলকিপিংই ভালো লাগে। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ইংল্যান্ড জাতীয় দল ও এভারটনের গোলকিপার জর্ডান পিকফোর্ডকে।’

নতুন গোলকিপার কোচ লেস ক্লিভেলি কোন কোন বিষয়ের ওপর জোর দিচ্ছেন, এমন প্রশ্নে জিকো বললেন, ‘কর্নারের দিকে ছুটে যাওয়া ক্রসিং বল নিয়ন্ত্রণ করার সময় আমাদের পজিশন সেন্স ঠিকঠাক হয় না। কোচ অবশ্য বলেছেন, এটা শুধু বাংলাদেশের নয়, বিশ্বের প্রায় সব গোলরকিপারের চিরন্তন সমস্যা। তারপরও এই সমস্যা থেকে উত্তরণের জন্য তিনি এটা নিয়েই বেশি কাজ করছেন। আশা করি, এর ফলে আমরা দ্রুত সমস্যাটা কাটিয়ে উঠে আরও ভালো খেলতে পারবো।’

বসুন্ধরা কিংসের হয়ে টাইব্রেকারে বল রুখে দিয়ে জিকো বেশ আলোচিত। এএফসি কাপে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের বিপক্ষে তিনটি পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিলেন তিনি। এছাড়া ঘরোয়া ফুটবলেও সামর্থ্যের প্রমাণ রেখেছেন এই তরুণ। এই সাফল্যের রহস্য উন্মোচন করলেন জিকো এভাবে, ‘যারা আমার সতীর্থ আছে, তারা আমার ওপর এ ব্যাপারে অনেক আস্থা রাখে। বিশ্বাস রাখে আমি কিছু না কিছু করবোই। এটা সম্পূর্ণ টাইমিংয়ের ব্যাপার। যদি বলের ওপর ফোকাস করা যায় এবং প্রতিপক্ষ খেলোয়াড় কী করতে চাচ্ছে, সেটা অনুমান করা যায়, তাহলে এই দুইয়ের সংযোগ ঘটিয়ে দ্রুত টাইমিং বা মুভমেন্ট করা যায়, তাহলে পেনাল্টি আটকানো সম্ভব। তাছাড়া এটা আত্মবিশ্বাস ও প্রচুর অনুশীলনেরও ব্যাপার বটে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম