ঢাকায় পৌঁছেই লক্ষ্য জানিয়ে দিলো নেপাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২০, ১৭:১২আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২১:১৭

ঢাকায় পৌঁছেছে নেপাল দল আগামী ১৩ ও ১৭ নভেম্বরের দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে আজ (বৃহস্পতিবার) দুপুরে ঢাকায় এসেছে নেপাল দল। ৩৬ সদস্যের দলে ফুটবলার ২৫ জন। ঢাকায় পৌঁছেই অতিথি দলটির কোচ বাল গোপাল মহারজন নিজেদের সেরা পারফরম্যান্স দেখানোর কথা শোনালেন।

করোনাভাইরাসের কারণে বাংলাদেশের মতো নেপাল দলও খেলার বাইরে। অনেকদিন পর তাদের সামনে আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ এসেছে। ঢাকার মাঠে সেই সুযোগটি কাজ লাগতে চাইছে হিমালয়ের দেশ।

এর আগেও বাল গোপাল মহারজন দল নিয়ে ঢাকায় এসেছিলেন। বঙ্গবন্ধু গোল্ডকাপ ছাড়াও সাফ ফুটবলে এই সাবেক মিডফিল্ডার ছিলেন ডাগ আউটে। এবারও তার হাতেই দুটি প্রীতি ম্যাচের জন্য দল তুলে দিয়েছে নেপাল ফুটবল ফেডারেশন।

করোনার মধ্যে বর্তমান পরিস্থিতিতে খেলায় ফিরতে পেরে নেপাল কোচ খুশি। হযরত শাহজালাল বিমানবন্দরে নামার পর সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘সকালের ফ্লাইটে এসেছি। আমরা ভালো অনুভব করছি এখানে এসে। নেপাল সরকার খেলার অনুমতি দিয়েছে। যা নেপালের ফুটবলের জন্য ভবিষ্যতে ভালো হবে। এই দুটি প্রীতি ম্যাচে দুই দলই উপকৃত হবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।’

প্রীতি ম্যাচ দুটিতে নিজেদের লক্ষ্যের কথা শোনালেন নেপাল কোচ, ‘দুটি ম্যাচে ভালো পারফরম্যান্স করে দেখাতে হবে। জয় বা হারের কথা বলছি না। আমাদের সেরাটা দেওয়ার জন্য এসেছি। ফল একটা বিষয় থাকবে। মাঠে পারফরম্যান্স করে দেখাতে হবে। র‌্যাংঙ্কিংও একটা বিষয় আছে।’

আপাতত আগামী তিন দিন হোটেলে কোয়ারেন্টিনে থাকবে নেপাল দল। এর মধ্যেই তাদের করোনা পরীক্ষা হবে। এরপর মাঠের অনুশীলনে নেমে পড়বে অতিথিরা।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম