ফেনীতে ফুটবল প্রশিক্ষণ

ফেনী প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২০, ২০:১৭আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২০:৫১

ফেনীতে ফুটবল প্রশিক্ষণ ফেনীতে দুই মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে আজ (বুধবার)। এদিন দুপুরে শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া  সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

প্রধান প্রশিক্ষকের দায়িত্বে জেলা ফুটবল কোচ দীপক চন্দ্র নাথ ও সহকারী প্রশিক্ষক হিসেবে রয়েছেন এসএমজেড সাগর চৌধুরী।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আয়োজকরা  জানান, জেলার ২৬০ জন ক্ষুদে ফুটবলার ৬টি গ্রুপে প্রশিক্ষণে অংশ নিয়েছে। ৮ থেকে ১৮ বছর বয়সী ছেলেরা চারটি গ্রুপে ও মেয়েরা দুটি গ্রুপে অংশ নিয়েছে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম