হাঁটুর চোটে কাতার যাওয়া হলো না জীবনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২০, ১১:৩৭আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১১:৪২

নেপালের বিপক্ষে গোলের পর জীবনকে সতীর্থের আলিঙ্গন নেপালের বিপক্ষে তার পারফরম্যান্স ছিল দেখার মতো। প্রথম ম্যাচে গোল পেয়েছিলেন, পরের ম্যাচে গোল না পেলেও আলো ছড়িয়েছিলেন। সেই নাবীব নেওয়াজ জীবনকে ছাড়াই বিশ্বকাপ বাছাই খেলতে কাতার যেতে হলো বাংলাদেশ দলকে। হাঁটুর চোটে কাতার ম্যাচ থেকে ছিটকে গেছেন এই স্ট্রাইকার।

আপাতত জীবন নিজের বাসায় চলে গেছেন। চোট প্রসঙ্গে এই তরুণ স্ট্রাইকার বলেছেন, ‘কাল অনেক রাতে এমআরআই রিপোর্ট পেয়েছি। ডান হাঁটুতে চোট পেয়েছি। ডাক্তাররা বলেছে একসপ্তাহ পুরোপুরি বিশ্রাম। সেরে উঠতে কমপক্ষে চার সপ্তাহ লাগবে।’

নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আঘাত পেয়েছিলেন তিনি। যদিও খুব বেশি গুরুত্ব দেননি। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে চোটের ব্যাপারে। জীবন জানালেন, ‘নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধে বলের দখল নেওয়ার একটা পর্যায়ে নেপালের গোলকিপার আমার ওপর পড়ে গিয়েছিল। ওই সময় চোটটা পেয়েছিলাম, কিন্তু অতটা সিরিয়াস মনে হয়নি। খেলা চালিয়ে গিয়েছিলাম।’

এরপর আবাহনীর এই তারকা যোগ করলেন, ‘ডাক্তাররা বলেছে, এখন যদি এই হাঁটু নিয়ে খেলার ঝুঁকি নেই, তাহলে পরে অস্ত্রোপচার করা লাগবে। আপাতত কিছু ওষুধ দিয়েছে। কিছু ব্যায়াম করতে বলেছে।’

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ৪ ডিসেম্বর কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচের জন্য গতকাল (বুধবার) ২৭ সদস্যের দল ঘোষণা করা হয়, যেখানে জীবনও ছিলেন। তবে আজ (বৃহস্পতিবার) তাকে ছাড়াই দল নিয়ে দোহার উদ্দেশে উড়াল দিয়েছেন ভারপ্রাপ্ত কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। প্রধান কোচ জেমি ডে এখনও করোনা পজিটিভ। তিনি করোনামুক্ত হলে পরে দলের সঙ্গে যোগ দেবেন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম