বাফুফে সভাপতির ক্ষমা প্রার্থনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৮:০০

বাফুফে সভাপতি চলতি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্যর্থতার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দীন। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু গোল্ড কাপের ড্র অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেওয়ার সময় এই ক্ষমা প্রার্থনা করেন তিনি।
প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আবারও বঙ্গবন্ধু গোল্ড কাপের আয়োজনে সহায়তা করার জন্য ধন্যবাদ দিয়ে সালাহউদ্দীন তার বক্তব্য শুরু করেন। এরপর তিনি চলে আসেন জাতীয় দলের প্রসঙ্গে। বলেন, ‘আজ আমাদের একটি দুঃখের দিন, বাংলাদেশ জাতীয় ফুটবল দল চলতি সাফ চ্যাম্পিয়নশিপে ভালো ফলাফল করতে পারেনি। আমরা এই টুর্নামেন্টে শিরোপা জিততে চেয়েছিলাম কিন্তু তা পারিনি। এজন্য আমি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

তিনি আরও বলেন, ‘তবে কিছু কিছু সাফল্য আমাদের আছে, বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়। এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলে নেপাল থেকে শিরোপা নিয়ে এসেছে আমাদের মেয়েরা। আমরা এ ধারা অব্যাহত রাখতে চাই।’

বাফুফে একাডেমি প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরো একাডেমিকে ঢেলে সাজানো হবে। আমরা গত বছর একাডেমির কার্যক্রম শুরু করেছিলাম, ছয় মাস চালানোর পর আমি যখন ফিফার কাছে আমাদের রিপোর্ট দেখালাম। তখন তারা বলল যে বিশ্বমানের খেলোয়াড় তৈরির জন্য যে কোচিং যোগ্যতা প্রয়োজন তা আমাদের নেই। তাই আমরা এ কর্মকাণ্ড স্থগিত রেখেছি, তবে শিগগিরই আবার নতুন উদ্যোমে কাজ শুরু করবো। আর সাইফ পাওয়ারটেক একাডেমির দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা পুরো পেশাদারি আকারে এবার একাডেমি সাজাবার উদ্যোগ নিয়েছি। আশা করি তিন চার বছরের মাঝে আমরা ইতিবাচক একটা ফলাফল দেখতে পাবো।’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক