সুমন রেজার হাতে তিনটি সেলাই!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ১৩:২৭আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৩:৪৪

স্ট্রাইকার সুমন রেজা ২০২২ কাতার বিশ্বকাপ বাছাই খেলতে বাংলাদেশ দল এখন কাতারে। ৪ ডিসেম্বর স্বাগতিকদের বিপক্ষে লড়াইয়ে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। যার প্রথমটি হয়েছে বুধবার। এই ম্যাচে খেলার কথা ছিল তরুণ স্ট্রাইকার সুমন রেজার। কিন্তু মাঠে যাওয়ার আগে হোটেলের বাথরুমে পিছলে হাতে চোট পান বারিধারার এই খেলোয়াড়। হাসপাতালে নেওয়ার পর তার ডান হাতে তিনটি সেলাই পড়েছে।

এই কারণে কাতার আর্মির বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলা হয়নি তার। প্রস্তুতির পর্বের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। এগিয়ে গিয়েও ম্যাচটি হারতে হয়েছে ৩-২ গোলে। যদিও ফলের চেয়ে নিজেদের ঝালিয়ে নেওয়াই বাংলাদেশের মূল লক্ষ্য। তবে সুযোগটি কাজে লাগাতে পারলেন না সুমন।

আপাতত তিনি ৭ দিন পর্যবেক্ষণে থাকবেন। দোহা থেকে সুমন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হোটেলের বাথরুমে পড়ে গিয়ে হাতে ও বুকে ব্যথা পেয়েছি। আপাতত দলের সঙ্গে অনুশীলন করতে পারছি না। মাঠে যাব, তবে সেখানে বসেই থাকতে হবে। এখন দেখি সামনের দিকে কী হয়।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম