পেলে-ম্যারাডোনার সঙ্গে স্বপ্নের দলে, গর্বিত মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২০, ১১:৩৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ১১:৩৪

পেলে-ম্যারাডোনার সঙ্গে স্বপ্নের দলে, গর্বিত মেসি-রোনালদো সময়ের সেরা খেলোয়াড় কে? এই প্রশ্নে একসঙ্গে উচ্চারিত হবে দুটো নাম- লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। সময়ের সীমানা ভেঙে সর্বকালের সেরা খেলোয়াড়ের তালিকায়ও রাখা হয় তাদের। সেটার আনুষ্ঠানিক একটা স্বীকৃতিও পেয়ে গেলেন দুই তারকা। ফরাসি ম্যাগাজিক ফ্রান্স ফুটবলের দেওয়া ব্যালন ডি’অর ড্রিম টিমে পেলে ও ম্যারাডোনার সঙ্গে আছেন মেসি-রোনালদো। সর্বকালের সেরা খেলোয়াড় বিবেচনা করা হয় যাদের, তাদের সঙ্গে একই দলে থাকতে পেরে গর্বিত তারা।

করোনাভাইরাসের কারণে এ বছর নিয়মিত ব্যালন ডি’অর দিচ্ছে না আয়োজক ফ্রান্স ফুটবল। তবে একেবারে আয়োজন বন্ধ রাখেনি। বর্ষসেরা খেলোয়াড় বাছাইয়ের জায়গায় বেছে নিয়েছে সর্বকালের সেরা একাদশ। ১৪০ জন সাংবাদিক প্যানেল বেছে নিয়েছে ব্যালন ডি’অর স্বপ্নের দল। যেখানে আছেন ফুটবলের সব রথী-মহারথীরা।

সর্বকালের সেরার প্রশ্নে যাদের নিয়ে তর্ক চলে, সেই পেলে ও ম্যারাডোনা প্রত্যাশামতোই আছেন একাদশে। ৩-৪-৩ ফর্মেশনে সাজানো একাদশে গোলবারের নিচে একমাত্র গোলকিপার হিসেবে ব্যালন ডি’অর জেতা রাশিয়ান কিংবদন্তি লেভ ইয়াসিন। তার সামনে তিন ডিফেন্ডার- পাওলো মালদিনি, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও কাফু। তাদের সামনে চার মিডফিল্ডার- পেলে, লোথার ম্যাথিউস, জাভি ও ম্যারাডোনা। আর আক্রমণভাগে মেসি ও রোনালদোর সঙ্গে ব্রাজিলের ‘ফেনোমেনন’ রোনালদো।

সর্বোচ্চ ব্যালন ডি’অর জিতেছেন মেসি। ছয়বারের বিজয়ী আর্জেন্টাইন অধিনায়কের কাছে স্বপ্নের দলে থাকতে পারাটা সম্মানের। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি ভাগাভাগি করেছেন তিনি এভাবে, “ব্যালন ডি’অরের স্বপ্নের দলের একাদশে থাকতে পারাটা আমার জন্য অনেক সম্মানের। আমাকে নির্বাচক করার জন্য আপনাদের ধন্যবাদ দিতে চাই এবং যে সব খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ও মনোনয়ন পেয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তালিকায় থাকা প্রত্যেকেই সত্যিকারের কিংবদন্তি।”

মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের সঙ্গে একই দলে থাকতে পেরে গর্বিত পর্তুগিজ যুবরাজ, ‘ফ্রান্স ফুটবলের সর্বকালের একাদশের অংশ হতে পেরে আমি গর্বিত। কী দুর্দান্ত একটা স্বপ্নের দল। তাদের সবাইকে আমি শ্রদ্ধাই জানাই। আর আমি অবশ্যই এইসব অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে থাকতে পেরে গর্বিত। ধন্যবাদ।’

ব্যালন ডি’অর ড্রিম টিম (৩-৪-৩): লেভ ইয়াসিন; পাওলো মালদিনি, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, কাফু; পেলে, লোথার ম্যাথিউস, জাভি, ডিয়েগো ম্যারাডোনা; ক্রিস্টিয়ানো রোনালদো, রোনালদো, লিওনেল মেসি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের