মেসি-রোনালদোকে হারিয়ে ফিফার বর্ষসেরা লেভানদোভস্কি

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২০, ০২:১৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ০২:২১

লেভানদোভস্কি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রবার্ট লেভানদোভস্কি। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোল করে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন বায়ার্ন মিউনিখের ৩২ বছর বয়সী স্ট্রাইকার লেভানদোভস্কি। ওই মৌসুমে তার দল বায়ার্ন মিউনিখ জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ ও বুন্দেসলিগা ও জার্মান কাপ।
এদিকে বায়ার্ন মিউনিখের কোচ হান্স ফ্লিক ও লিডস ইউনাইটেডের কোচ মার্সেলো বিয়েলসাকে পিছনে ফেলে ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন তিনি। ২০১৮-১৯ মৌসুমে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেওয়া ক্লপ গত মৌসুমে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি