করোনা শঙ্কায় জিদান!

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২১, ১৮:২৬আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১৮:৩২

করোনা কাল হওয়াতেই এত ঝক্কি-ঝামেলা। কেউ করোনা পজিটিভ হলে আর তার সংস্পর্শে এলেই বিপদ। তখন করোনা শঙ্কায় পড়ে যান পরেরজন। যেমনটি হয়েছে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের বেলায়।

করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় আইসোলেশনে চলে যেতে হয়েছে ফরাসি কিংবদন্তিকে। বৃহস্পতিবার অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ ফল এলেও পুরোপুরি স্বস্তিতে নেই তিনি। তাই এখন পিসিআর টেস্টের ফলাফলের অপেক্ষায় আছেন। যে কারণে বৃহস্পতিবার অনুশীলনেও যোগ দিতে পারেননি।

এই পরীক্ষায় তিনি নেগেটিভ হলেও দলে যোগ দিতে পারবেন, বিষয়টি এমনও নয়। লা লিগাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে, লিগে শনিবারের ম্যাচে তিনি থাকতে পারবেন কিনা। সেদিন ওসাসুনার বিপক্ষে খেলবে রিয়াল।

সাধারণত লা লিগা প্রটোকল অনুযায়ী জিদানকে আরও একটি পরীক্ষায় নেগেটিভ হতে হবে। তাহলেই দলে যোগ দিতে পারবেন তিনি।

/এফআইআর/      
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান