সেই আল আমিনের পায়ে সফল অস্ত্রোপচার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২১, ২২:৫৯আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২২:৫৯

সাইফ স্পোর্টিংয়ের তরুণ মিডফিল্ডার আল আমিন। ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামার সুযোগ পেয়েও বেশিক্ষণ খেলতে পারেননি। বদলি খেলোয়াড় হিসেবে নামার পরেই অঘটনের শিকার হন তিনি! ৭৬ মিনিটে প্রতিপক্ষের নাইজেরিয়ান মিডফিল্ডার চার্লস দিদিয়েরের আঘাতে ডান পা ভেঙে যায় তার। সঙ্গে সঙ্গেই তাকে নেওয়া হয় হাসপাতালে। পরে অবশ্য গতকাল সফল অস্ত্রোপচার হয়েছে আল আমিনের।

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে অমিত কাপুরের অধীনে অস্ত্রোপচার হয়েছে এই মিডফিল্ডারের। আপাতত আল আমিন ভালো আছেন। সাইফ স্পোর্টিংয়ের ম্যানেজার ওবায়দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আল আমিন এখন ভালো আছেন। ডাক্তাররা বলেছেন, তার পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে। আশা করছি, আবারও সে এক সময় মাঠে ফিরে আসতে পারবে।’

সাইফ স্পোর্টিং বর্তমানে ফাইনালে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী রবিবার বসুন্ধরা কিংসের বিপক্ষে ট্রফির জন্য লড়বে। তবে আল আমিনকে হাসপাতালের বিছানা থেকেই সেই ম্যাচটি দেখতে হবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম