কক্সবাজারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

কক্সবাজার প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২১, ২১:৪৬আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২১:৪৬

আগামী শুক্রবার কক্সবাজারে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বিকেল ৩টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ।

এ উপলক্ষে আজ (বুধবার) দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার পৌরসভার আয়োজনে জাঁকজমকভাবে স্বাস্থ্যবিধি মেনে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।’

প্রতিযোগিতাটির শিরোপা লড়াইয়ে অংশ নিচ্ছে ৮ দল- কক্সবাজার সদর, রামু, টেকনাফ, উখিয়া, মহেশখালী, কুতুবদিয়া, চকোরিয়া ও পেকুয়া উপজেলা। আয়োজনে সার্বিক সহযোগিতা করছে শ্রিম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) ও জেলা ক্রীড়া সংস্থা।

টুর্নামেন্টের আহ্বায়ক কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবিরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ছিলেন জেলা ক্রীড়া সম্পাদক জসিম উদ্দিন, সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম ও মিডিয়া কমিটির সদস্য সচিব সাংবাদিক আহসান সুমন।

হেলাল উদ্দিন জানিয়েছেন, খেলা হবে নকআউট পদ্ধতিতে। প্রতি দলে ৩ জন অতিথি খেলোয়াড় থাকবেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ ২ ভরি স্বর্ণালঙ্কারের দাম ১ লাখ টাকা, আর রানার্স-আপ দল পাবে ট্রফিসহ ১ ভরি স্বর্ণালঙ্কারের দাম ৫০ হাজার টাকা। এছাড়া থাকবে সর্বোচ্চ গোলদাতা, ম্যাচ ও টুর্নামেন্টসেরার পুরস্কারসহ নগদ অর্থ। খেলা উপভোগে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম