জার্সি নকশা করে জামাল ভূঁইয়াদের সঙ্গে ডিনারের সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২১, ১৫:৩৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১৫:৪৫

আগামী ১ থেকে ১১ মার্চ হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপ। মাঠের খেলার পাশাপাশি জাতীয় দলের জার্সির দিকে এবার মনোযোগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঢাকার মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত প্রতিযোগিতায় জামাল ভূঁইয়াদের দেখা যাবে নতুন জার্সি গায়ে খেলতে। আর সেই নতুন জার্সির নকশার জন্য উন্মুক্ত প্রতিযোগিতা আয়োজন করেছে বাফুফে।

এই প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবে। দুই ধরনের জার্সির নকশা তৈরি করতে হবে। শর্ত হলো, হোম ও অ্যাওয়ে জার্সিতে লাল-সবুজ রং তো থাকবেই, পাশাপাশি সাদাও রাখতে হবে। তবে গোলকিপারের জার্সির ডিজাইনে কোনও বাধ্যবাধকতা নেই।

আগামী ২৫ জানুয়ারির মধ্যে আগ্রহীদের জার্সির দুই ধরনের নকশা তৈরি করে মেইল করতে হবে এই ঠিকানায়- [email protected]

পাশাপাশি যিনি এটা করবেন তার সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তও দিতে হবে। পরবর্তীতে সংবাদ সম্মেলন করে বিজয়ীর নাম ঘোষণা করবে বাফুফে। বিজয়ী পাবেন অর্থসহ আকর্ষণীয় পুরস্কার।

২৫ হাজার টাকা ছাড়াও ছবি তোলার সুযোগ থাকছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও জাতীয় দলের সঙ্গে। মাঠে বসে খেলা দেখার সুযোগও থাকছে। বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালের ভিআইপি দুটি টিকিট দেওয়া হবে। এখানেই শেষ নয়, আছে আরও লোভনীয় পুরস্কার। সেরা ডিজাইনার ডিনার করার সুযোগ পাবেন জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে। তাছাড়া ব্লেজার পাবেন বাফুফে থেকে। আর সার্টিফিকেট বা প্রশংসাপত্র থাকছে বাফুফে সভাপতির পক্ষ থেকে।

বাফুফে আশা করছে, এই প্রতিযোগিতার মাধ্যমে জার্সির নকশা পাওয়া যাবে। আর ঘরের মাঠে সেই নতুন জার্সি পরে খেলবেন জামাল ভূঁইয়ারা।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী