পিএসজিকে শীর্ষে তুললেন কুরজাওয়া

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২১, ১২:৪১আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১২:৫৩

লিগ ওয়ানে নিষ্প্রভ পারফর্ম করেও জয় নিয়ে মাঠ ছেড়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। অঁজিকে ১-০ গোলে হারিয়ে গতবারের চ্যাম্পিয়নরা জায়গা করে নিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

অবশ ম্যাচের আগের দিন (শুক্রবার) দুঃসংবাদ শুনেছিল পিএসজি। করোনার হানায় আইসোলেশনে চলে গেছেন তাদের কোচ মাউরিসিও পচেত্তিনো। তার প্রভাব ম্যাচেও পড়েছিল।

শুরুর দিকে বরং তাদের ওপর চেপে খেলার চেষ্টা করেছিল অঁজিরা। শেষ চার ম্যাচে গোলের দেখা না পাওয়া এমবাপ্পেকে তো ছন্দেই পাওয়া যায়নি। তার ওপর বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা মাঠে আনহেল ডি মারিয়াও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। ফলে প্রথমার্ধে লক্ষ্য বরাবর কোনও শটই নিতে পারেনি তারা!

বিরতির পরও এই চিত্রের ব্যতিক্রম ছিল না। কিন্তু পিএসজিকে অস্বস্তিকর পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন কুরজাওয়া। ৭০ মিনিটে ফ্লোরেঞ্জির ক্রস থেকে দারুণ এক ভলিতে জয় সূচক গোলটি করেছেন ফারসি এই ডিফেন্ডার। যা তার মৌসুমের প্রথম গোল।

এই জয়ে ২০ খেলায় ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে পিএসজি। দুইয়ে থাকা লিওঁর চেয়ে তাদের ২ পয়েন্ট বেশি। ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে লিল।

/এফআইআর/   
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের