ফরাসি ফুটবল সাময়িকী 'স্পোর্ট'- এর বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন মেসি-রোনালদো-নেইমার। বর্ষসেরা দলে রয়েছেন লা লিগার সাত ফুটবলার।
রিয়াল মাদ্রিদ থেকে রয়েছেন শুধু রোনালদো। বার্সেলোনা থেকে সুযোগ পেয়েছেন চারজন। মেসি ও নেইমার ছাড়াও রয়েছেন মিডিফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা ও ডিফেন্ডার দানি আলভেস। গোলরক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি বুফন। সিরি এ থেকে সুযোগ পেয়েছেন জুভেন্টাসে বুফনের সতীর্থ ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি।
বুন্দেসলিগা থেকে রয়েছেন বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার দাভিদ আলবা। ইংলিশ প্রিমিয়র লিগ থেকে সুযোগ পেয়েছেন কেবলমাত্র ম্যানসিটি'র মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।
গোলরক্ষক: জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস)ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার। ফিফা’র বর্ষসেরার দৌড়ে থাকা এই তিন ফুটবলারই রয়েছেন ফরাসি ফুটবলের বর্ষসেরা একাদশে।
ডিফেন্ডার: দানি আলভেস (বার্সেলোনা), দিয়েগো গদিন (অ্যাটলেটিকো মাদ্রিদ), জর্জিও কিয়েল্লিনি (জুভেন্টাস), দাভিদ আলবা (বায়ার্ন মিউনিখ)।
মিডফিল্ডার: আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), গিরজাগোস ক্রাইকোভিয়াক (সেভিয়া), কেভিন ডি ব্রুইন (ম্যানসিটি)৷
ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), লিওনেল মেসি (বার্সেলোনা), ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)।
/এমআর/







