জামাল ভূঁইয়ার পরিবারে শোকের পর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২১, ১৬:১৭আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৬:১৭

ভারতের আই-লিগে খেলছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কলকাতা মোহামেডানের হয়ে তিন ম্যাচ খেলা হয়েছে এই মিডফিল্ডারের। দেশের বাইরে থাকা অবস্থায় একের পর এক দুঃসংবাদ শুনতে হচ্ছে তাকে। আগের দিন দাদি হামিদা খাতুন মারা গেছেন, আর আজ (বৃহস্পতিবার) সকালে সেই দাদির জানাজা পড়তে যাওয়ার পথে মারা গেছেন তার খালাতো ভাই আব্দুল আউয়াল।

জামালের পরিবারে শোকের মাতম। এক শোকের মাঝে সড়ক দুর্ঘটনা আরও বড় ধাক্কা লাগিয়েছে। বুধবার সন্ধ্যায় ১০০ বছর বয়সে মারা গেছেন জামালের দাদি হামিদা খাতুন। ময়মনসিংহের নান্দাইলে তার জানাজা পড়তে আসার সময় আজ সকালে মর্মান্তিত সড়ক দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় ৫২ বছর বয়সী আব্দুল আউয়ালের। লরির ধাক্কায় অটো রিকশায় থাকা পরিবারের বাকি চার জন আহত হয়েছেন।

জামালের চাচাতো ভাই জুনায়েদ ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের পরিবারে একের পর এক শোক। দাদির পর এখন খালাতো ভাইকে হারাতে হয়েছে। জানাজা পড়তে এসে মাঝপথে নিজেই আউয়াল ভাই লাশ হয়ে গেলেন।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক