মেসিকে ছাড়াই জয়রথ ছুটছে বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২১, ২৩:৩২আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২৩:৩২

নিষেধাজ্ঞার কারণে লিওনেল মেসি নেই। দলের সেরা খেলোয়াড়কে ছাড়াই অবশ্য জয়রথ ছুটছে বার্সেলোনার। কোপা দেল রে’র শেষ ৩২-এর পর রবিবার লা লিগাতেও পাওয়া গেল ছন্দময় বার্সাকে। এলচের বিপক্ষে শেষ পর্যন্ত যদিও লড়াই করতে হয়েছে, তবে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে অসুবিধা হয়নি কাতালানদের। ফ্রেঙ্কি ডি ইয়ং ও শেষ দিকে রিকি পু্চের লক্ষ্যভেদে এলচের মাঠ থেকে ২-০ গোলে জিতে ফিরেছে রোনাল্ড কোম্যানের দল।  

এই জয়ে পয়েন্ট টেবিলে আবারও তিনে উঠে এসেছে বার্সেলোনা। ১৯ ম্যাচে কাতালানদের পয়েন্ট ৩৭। সমান ম্যাচে ৩ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। আর ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে ফর্মের তুঙ্গে থাকা আতলেতিকো মাদ্রিদ।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন মেসি। ফাউলের অপরাধ বিবেচনায় নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে দুই ম্যাচ নিষিদ্ধ করে। তিনি না থাকলেও দুই ম্যাচই জিতেছে বার্সেলোনা। কোপা দেল রে’র শেষ ৩২-এর পর এলচের মাঠ থেকে এসেছে পূর্ণ ৩ পয়েন্ট।

মেসি নেই, একাদশে সুযোগ পেয়েছিলেন মার্টিন ব্রাথওয়েট। এই ফরোয়ার্ডের ক্রস থেকেই তৈরি হয়েছে বার্সার প্রথম গোলের পথ। ব্রাথওয়েটের ক্রস ঠেকাতে গিয়ে এলচের এক খেলোয়াড় নিজেদের জালের দিকেই বল ঠেলে দেন। বল গোললাইন এমনিতেই পেরিয়ে যেতো, কিন্তু ডি ইয়ং আত্মঘাতী গোল হতে দেননি। জালে জড়াতে যাওয়া বলে পা লাগিয়ে স্কোরশিটে নিজের নাম ‍তুলে নেন এই ডাচ মিডফিল্ডার। ম্যাচ ঘড়ির কাটায় তখন ৩৯ মিনিট।

প্রথম গোলের জন্য যেমন অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে, তেমনি দ্বিতীয় গোল পেতেও ঘাম ঝরাতে হয়েছে মেসিহীন বার্সেলোনার। সফরকারীদের একের পর এক আক্রমণ প্রতিহত হয়েছে এলচের রক্ষণে। তাই এগিয়ে থাকলেও স্বস্তিতে থাকতে পারছিল না কাতালানরা। অবশেষে বদলি খেলোয়াড় পুচের গোলে ফেরে স্বস্তি। শেষ বাঁশি বাজার এক মিনিট আগে বল জালে জড়িয়ে বার্সেলোনার জয় নিশ্চিত করেন তরুণ এই মিডফিল্ডার।

প্রতিপক্ষের ম্যাচে দুর্দান্ত গতিতে ছুটছে বার্সেলোনা। এ নিয়ে টানা পঞ্চম অ্যাওয়ে ম্যাচ জিতলো কোম্যানের দল।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম