মেয়েদের আন্তর্জাতিক ম্যাচের আশা দেখালেন বাফুফে সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ২২:৪৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২২:৪৭

অনেকদিন ধরে জাতীয় দলের নারী ফুটবলাররা খেলার বাইরে। সবশেষ ২০১৯ সালে ডিসেম্বরে নেপালে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলেছিল তারা। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলার ফিফার র‌্যাঙ্কিং থেকে ছিটকে পড়তে হয়েছে লাল-সবুজ দলকে। এখন আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আন্তর্জাতিক ম্যাচ খেলার চেষ্টা করছে, এমনটি জানিয়েছেন সংস্থাটির সভাপতি কাজী সালাউদ্দিন।

সোমবার বাফুফে ভবনে এসেছিলেন মেয়েদের অভিভাবকরা। সেখানে তাদের উপস্থিতিতে কাজী সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমাদের মেয়েরা সাফ ও এএফসির বয়সভিত্তিক প্রতিযোগিতায় ভালো করেছে। জাতীয় দল তো ১৬ ও ১৭ বছর বয়সীদের দিয়ে হয় না। এরা যতই ভালো খেলুক সিনিয়র খেলোয়াড়দের বিপক্ষে খেলা সম্ভব নয়। এজন্য আমরা সময় নিয়েছি। আমাদের মেয়েদের বয়স এখন ১৯। এখন তারা একটা পজিশনে এসেছে খেলার জন্য।’

আগামী ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার সূচি আছে। সেই প্রসঙ্গে সালাউদ্দিন বলেছেন, ‘আমরা ফেব্রুয়ারিতে খেলার জন্য উদগ্রী্ব। চেষ্টা চালিয়ে যাচ্ছি। করোনাভাইরাসের সময় ছেলেদের দল পাওয়া যায় না, মেয়েদের দলের বিষয়ে সবাই বলেছে ভ্যাকসিন আসুক। এখনও কোনও দলকে রাজি করাতে পারিনি। আমরা বলেছি আমরা গিয়ে খেলবো। একটু ধৈর্য ধরেন। এক কিংবা দেড় মাসের মধ্যে ফল পাবেন।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের