এএফসি কাপে আবাহনীর সামনে কঠিন চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২১, ১৫:২৫আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৮:৫০

এক মৌসুম আগে এএফসি কাপে বাংলাদেশের কোনও ক্লাব হিসেবে জোনাল সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল আবাহনী লিমিটেড। গতবার অবশ্য তারা গ্রুপ পর্বেই উঠতে পারেনি। এবারও মারিও লেমসের দলের সামনে অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ! গ্রুপ পর্বে খেলতে হলে প্লে-অফে দুটি ম্যাচ খেলে জিতে আসতে হবে তাদের। অন্য দিকে বসুন্ধরা কিংস আগের মতো সরাসরি গ্রুপ পর্বেই খেলবে।

আবাহনী লিমিটেডকে প্রথম ম্যাচ খেলতে হবে আগামী ১৪ এপ্রিল। প্রতিপক্ষ ভুটানের থিম্পু সিটি ও মালদ্বীপের ঈগলস ম্যাচের বিজয়ী দল। একই দিন আরও একটি ম্যাচ রয়েছে। সেদিন নেপাল আর্মি বনাম শ্রীলঙ্কান পুলিশের মধ্যকার ম্যাচের বিজয়ী দল খেলবে ভারতের বেঙ্গালুরুর বিপক্ষে। এরপর গ্রুপ পর্বে ওঠার লড়াইয়ে ওই দুইপর্বের বিজয়ী দুই দল খেলবে ২১ এপ্রিল। যার গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার।

সেখানে ‘ডি’ গ্রুপে আগে থেকে অপেক্ষায় আছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের মোহনবাগান ও মালদ্বীপের মাঝিয়া স্পোর্টিস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। গ্রুপ পর্ব হবে ১৪ থেকে ২০ মে। এবার সবগুলো ম্যাচই হবে একটি নির্দিষ্ট ভেন্যুতে। খেলা হবে সিঙ্গেল রাউন্ড পদ্ধতিতে। তাই আবাহনীর সামনে যেমন গ্রুপ পর্বে ওঠার চ্যালেঞ্জ রয়েছে। তেমনি বসুন্ধরার সামনেও রয়েছে গ্রুপ পর্বের বাধা পার হওয়ার লড়াই। গতবার তো টিসি স্পোর্টস কে ৫-১ গোলে হারানোর পর করোনাভাইরাসের কারণে আর খেলাই হয়নি। তাই এবার জমজমাট লড়াইয়ের আভাস মিলছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক