রোনালদোকে ছাড়াই সেমিতে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২১, ১৪:০৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৪:০৯

রোনালদোকে ছাড়াই কোপা ইতালিয়ার সেমিফাইনালে পৌঁছেছে জুভেন্টাস। তারা স্পালকে বিধ্বস্ত করেছে ৪-০ গোলের বড় ব্যবধানে।

প্রতিপক্ষ সিরি ‘বি’র দল হওয়াতেই প্রাণভোমরা রোনালদোকে বিশ্রাম দিয়ে তারুণ্য নির্ভর দল সাজিয়েছিলেন কোচ পিরলো। শুরুর একাদশে অভিষেক হয় ১৯ বছর বয়সী মিডফিল্ডার নিকোলো ফাগুইলির। বেঞ্চ থেকে অভিষেক হয়েছে আলেসান্দ্রো ডি পার্দো ও কোসিমো দা গার্সার।

তার পরেও কিছুটা প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল জুভেন্টাসকে। শুরুর গোলটা এসেছে পেনাল্টির সুবাদে। স্পট কিক থেকে ১৬ মিনিটে গোলটি করেছেন আলভারো মোরাতা।

বিরতির আগে ৩৩ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন ২১ বছর বয়সী উইং ব্যাক গিয়ানলুসা ফ্রাবোত্তা। যা তার জুভেন্টাসের ক্যারিয়ারের প্রথম গোল!

৭৮ মিনিটে তৃতীয় গোলটি করেছেন দেহান কুলুসেভস্কি। যোগ হওয়া সময়ে (৯০+৪ মিনিট) চতুর্থ গোলটি করে দ্বিতীয় বিভাগের দলটির কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন ফেডেরিকো চেইসা।

সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম