আবাহনী কোচের কাঠগড়ায় দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ১৯:২৩আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৯:২৩

দুইবার এগিয়ে গিয়েও জিততে পারেনি আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের। ফেডারেশন কাপে যেখানে ৩ গোলে জিতেছিল, সেখানে প্রিমিয়ার লিগে ড্র করতে হলো। পয়েন্ট হারানোয় স্বভাবতই অসন্তুষ্ট আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস।

‘প্রথমার্ধে আমরা ভালো খেলেছি। সুযোগ পেয়েছি, গোলও এসেছে। দ্বিতীয়ার্ধে সেই ধারা থাকেনি। ভালো খেলতে পারিনি। আবিওয়ালা নুরাত ও দিয়াবাতে ভালো খেলেছে। তাদের ঠেকানো কঠিন ছিল। ২-২ ফলে আমি খুশি নই। এখন পরের ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে।’- কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের ম্যাচ শেষে বলেছেন লেমস।

২ গোলে এগিয়ে থেকে সাদ-সাইগানিদের গা ছাড়া ফুটবল খেলতে দেখা গেছে। বিশেষ করে, দ্বিতীয়ার্ধের খেলায়। এ ব্যাপারে লেমস বলেছেন, ‘ফুটবলে অনেক কিছু হতে পারে। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে আমাদের খেলোয়াড়রা কিছুটা রিল্যাক্সড ছিল। মোহামেডান চেষ্টা করে গেছে। প্রেস করে খেলেছে। পিছিয়ে থেকে গোলও পেয়েছে।’

আবাহনীর সঙ্গে ড্র করে অবশ্য খুশি মোহামেডান কোচ শন লেন, ‘১ পয়েন্ট পেয়ে খুশি। জিততেও পারতাম। তবে তা হয়নি। সেট পিস থেকে দুটি গোল খেতে হয়েছে। আমাদের খেলোয়াড়রা ভালো খেলেছে। তাদের পারফরম্যান্সে খুশি। গোল পেয়েছে ওরা।’

ছক বদলেই আবাহনীকে রুখে দিতে পেরেছেন বলে জানালেন মোহামেডান কোচ, ‘দ্বিতীয়ার্ধে ফর্মেশন বদল করেছি। তা করেই সফল হয়েছি। এখন বসুন্ধরার বিপক্ষেও ভালো খেলতে চাই।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের