গোপালগঞ্জে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বয়সভিত্তিক প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রম। আজ (শনিবার) সকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এই বাছাই পর্ব শুরু হয়।
দুই দিনের বাছাইয়ে ৩০০ প্রতিযোগী থেকে প্রাথমিকভাবে ৫০ জনকে নির্বাচন করা হবে। বাফুফে নির্ধারিত কোচ আবুল হোসেন ও সাহানুর রহমান এই প্রতিভা অন্বেষণের প্রক্রিয়া সম্পন্ন করবেন।
খেলোয়াড় বাছাইয়ের সময় ছিলেন গোপালগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জসিমুদ্দিন খান খসরু, সহ-সভাপতি আলী আকবর মিল্টন, সাধারণ সম্পাদক শফিক আহম্মেদ ডিটু ও সাবেক সভাপতি আহম্মদ অলী খানসহ অন্যরা।









