শেষ মুহূর্তের গোলে শেখ রাসেলের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২১, ২০:২২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২০:২২

শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ম্যাচটি নিষ্প্রাণ ড্রতে শেষ হতে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে ম্যাচের চিত্র পাল্টে যায়। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটের আত্মঘাতী গোলে শেখ রাসেল ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে হারিয়েছে সাইফুল বারী টিটুর দল।

শেখ রাসেল পাঁচ ম্যাচে চতুর্থ জয়ে ১৩ পয়েন্ট পেয়েছে। আর মুক্তিযোদ্ধা তৃতীয় হারে পয়েন্ট ৩।

আজ (সোমবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে কোনও দলের খেলাতে ছিল না ধার। গোলকিপারদের পরীক্ষাও সেভাবে দিতে হয়নি। তারপরও শেখ রাসেল চেষ্টা করেছে। একাধিক সুযোগও তৈরি করেছে। এর মধ্যে খালেকুজ্জামান ২২ মিনিটে ফাঁকা পেয়েও প্রতিপক্ষের গোলকিপারের গায়ে মেরে সুযোগ নষ্ট করেছেন।

৩১ মিনিটে আবদুল্লাহর শট বাইরে দিয়ে যায়। ৪৩ মিনিটে বখতিয়ার দুইশবেকভ শট নিতে ব্যর্থ হন।

ড্র হতে যাওয়া ম্যাচ শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে জিতে নেয় শেখ রাসেল। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে আসা গোলটিতে শেখ রাসেলের ওবিমনেকে ও দুইশবেকভের অবদানই বেশি। ওবিমনেকের নিচু ক্রসে বখতিয়ার শট নিলেও তা মুক্তিযোদ্ধার ডিফেন্ডার শোয়েব মিয়ার পায়ে লেগে জালে জড়িয়ে যায়। আর তাতেই রাসেলের ৩ পয়েন্ট নিশ্চিত হয়েছে।

আগামীকালের (মঙ্গলবার) খেলা:

সাইফ স্পোর্টিং-শেখ জামাল, বিকেল ৪টা

ভেন্যু: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম