‘নেগেটিভ’ রিয়াল কোচ ফিরলেন, ওদিকে ‘পজিটিভ’ সভাপতি

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৭

২২ জানুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। আইসোলেশন কাটিয়ে অতঃপর নেগেটিভ হয়েছেন ফরাসি কিংবদন্তি। তাতে রিয়ালের অনুশীলনে ফিরতে আর কোনও বাধা থাকলো না তার। মাদ্রিদের ক্লাবটির এই সুখবরের মধ্যেই এসেছে আবার দুঃসংবাদ। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

গত শনিবার লেভান্তের বিপক্ষে ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছিলেন পেরেজ। শুক্রবার বাধ্যতামূলক পিসিআর পরীক্ষায় তিনি নেগেটিভ হয়েছিলেন। তবে নতুন করে পরীক্ষার পর আজ (মঙ্গলবার) ৭৫ বছর বয়সী এই কর্তার পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

করোনায় আক্রান্ত হলেও পেরেজের কোনও উপসর্গ নেই। তবে নিয়ম মেনে এখন তাকে থাকতে হচ্ছে কোয়ারেন্টিনে।

রিয়াল সভাপতির আক্রান্ত হওয়ার দিনে করোনামুক্ত হয়েছেন তাদের প্রধান কোচ জিদান। ১২ দিন আইসোলেশনে থাকার পর নেগেটিভ হয়েছেন সাবেক ফরাসি তারকা। তার অনুপস্থিতিতে ঘরের মাঠের সবশেষ দুই ম্যাচে রিয়ালের ডাগআউটে ছিলেন সহকারী কোচ ডেভিড বেত্তোনি।

তবে আশার কথা হলো, শনিবারের উয়েস্কা ম্যাচ সামনে রেখে শুরু হওয়া রিয়ালের অনুশীলনে আজই ফিরছেন জিদান।

ফেরার দিনে বিশ্বকাপ জয়ী তারকা ফিরে পাচ্ছেন দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে। সের্হিয়ো রামোস, দানি কারভাহাল, লুকাস ভাসকেস ও নাচো ছিলেন না লেভান্তের বিপক্ষে ২-১ গোলের হারের ম্যাচের স্কোয়াডে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী