সাইগানির জোড়া গোলে আবাহনীর বড় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৬

ডিফেন্ডার হয়েও আফগানিস্তানের মাসিহ সাইগানি গোল করতে বেশ সিদ্ধহস্ত। যার প্রমাণ দিয়ে চলেছেন প্রতিনিয়ত। এই অভিজ্ঞ ডিফেন্ডারের ঝলকেই এবার মুক্তিযোদ্ধার বিপক্ষে বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। সাইগানির জোড়া গোলের সুবাদে মারিও লেমসের দল জিতেছে ৪-১ গোলে।

আবাহনী ৬ ম্যাচে চতুর্থ জয়ে ১৪ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অন্য দিকে মুক্তিযোদ্ধা ৫ ম্যাচে চতুর্থ হারে তিন পয়েন্ট নিয়ে আছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের দুই গোল এসেছে প্রথমার্ধে। ম্যাচের ১৫ মিনিটে তোরেসের ভলি ফিরিয়ে দিয়েছিলেন গোলকিপার মাহফুজ হাসান প্রিতম, ফিরতি বলে জুয়েল রানার কাটব্যাক থেকে গড়ানো শটে কাছের পোস্টে লক্ষ্যভেদ করেছেন মাসিহ সাইগানি।

যদিও দ্বিতীয় গোল পেতে তাদের বেশ অপেক্ষা করতে হয়েছে। ইনজুরি সময়ে ব্যবধান বাড়িয়ে নেন সোহেল রানা। প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে এই মিডফিল্ডার স্কোর ২-০ করেন। বিরতির পর আরও দুর্বার হয়ে ওঠে আবাহনী।

৫২ মিনিটে রায়হানের লম্বা থ্রো-ইন থেকে হেড করে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন মাসিহ সাইগানি।

তিন গোলে পিছিয়ে থাকা মুক্তিযোদ্ধা ৬৬ মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল একটি গোল করে। বেকামেঙ্গের হেড ক্রসবারে লেগে ফিরে আসার পর সারোয়ার জাহান নিপু ফিরতি হেডে লক্ষ্যভেদ করে ব্যবধান ৩-১ করেছিলেন। কিন্তু তাতেও লাভ হয়নি।

উল্টো ৭৬ মিনিটে আবাহনী ব্যবধান করে ফেলে ৪-১। ডান প্রান্তে রাফায়েলের ক্রস গোলকিপার মাহফুজ হাসান প্রিতমের গ্লাভস হয়ে বল চলে যায় দীপক রায়ের পায়ে, দারুণ ভলিতে গোল করতে কোনও সমস্যা হয়নি এই তরুণ ফুটবলারের। বাকি সময়টুকু আধিপত্য রেখেই খেলা শেষ করেছে আবাহনী।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম