বার্সাকে টপকে দুইয়ে উঠে গেছে রিয়াল

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫০

চোট আর নিষেধাজ্ঞার খড়গে রিয়াল মাদ্রিদের ৯ খেলোয়াড় অনুপস্থিত। জিদানের দল এর পরেও দমে যায়নি। বরং গেতাফেকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় শিরোপার আশা এখনও বাঁচিয়ে রেখেছে গতবারের চ্যাম্পিয়নরা।

জিদানের নিয়মিত দল থেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা অনুপস্থিত থাকায় স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে ফরমেশনে। ছিলেন না এদেন হ্যাজার্ড, সের্হিয়ো রামোস, ফেডেরিকো ভালভারদে, টনি ক্রুস ও আলভারো ওদরিজোলা। এতে করে অপ্রচলিত ৩-৪-৩ ছকে সাজান দল। তাতে শুরুর একাদশে এবারই জায়গা মেলে ২০ বছর বয়সী মিডফিল্ডার মার্ভিন পার্কের। বেঞ্চ থেকে অভিষেক হয় ডিফেন্ডার ভিক্টর চাস্টেরও।

এমন ছক কাজে দিলেও গোল পেতে তাদের সময় লেগেছে ঘণ্টা খানেক। আধিপত্য বিস্তার করে প্রথমার্ধে কিছু সুযোগ তৈরির পর ৬০ মিনিটে আর কোনও ভুল করেননি বেনজিমা। হেড করে প্রথম গোলটি করে এগিয়ে নেন দলকে।

৬ মিনিট বাদে ব্যবধান বাড়িয়ে নেন ফ্রেঞ্চ লেফট ব্যাক ফেরলান্ড মেন্ডি। বাম প্রান্ত থেকে মার্সেলোর অসাধারণ এক ক্রসে পা বাড়িয়ে জালে জড়িয়েছেন বল।

এই জয়ের ফলে বার্সাকে টপকে দুইয়ে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৫। ২১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে বার্সেলোনা।

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী