নাটকীয় জয় ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৬, ০৯:০৬আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ০৯:১০

বছরের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় ওয়াটফোর্ডকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে পোলগ্রিনির শিষ্যরা।

খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে ৫৫ মিনিটে সিটি খেলোয়াড় কোলারোভের আত্মঘাতি গোলে এগিয়ে যায় ওয়াটফোর্ড (১-০)। ৮২ মিনিটে ইয়াইয়া তোরের গোলে ম্যাচে সমতা আনে সিটি শিবির। এর মিনিট দুয়েক পর আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। নাটকীয় জয় ম্যানসিটির

এদিন ম্যাচের শুরু থেকেই সিটিকে চাপের মধ্যে রাখা ওয়াটফোর্ড এগিয়ে যেতে পারত পঞ্চদশ মিনিটে। ইঘালোর শট ঠেকিয়ে সেবার অতিথিদের ত্রাতা ছিলেন গোলরক্ষক জো হার্ট।

স্বাগতিকদের শুরুর চাপ সামলে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে পাল্টা আক্রমণে যায় সিটি। ২৯তম মিনিটে এগিয়েও যেতে পারত দলটি। ফের্নানদিনিয়োর প্রচেষ্টাটি ব্যর্থ করে দেন ওয়াটফোর্ডের গোলরক্ষক।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও শুরুতে অতিথিদের রক্ষণের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে ওয়াটফোর্ড। ৫৪তম মিনিটে বেন ওয়াটসনের কর্নারে সিটি ডিফেন্ডার আলেকসান্দার কোলারভের মাথা ছুঁয়ে জালে জড়ায়। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া সিটি গোল শোধে মরিয়া হয়ে উঠে। প্রতি আক্রমণে ওয়ার্টফোর্ডও ভীতি ছড়ায় অতিথিদের রক্ষণে।

৮১তম মিনিটে কোলারভের কর্নারে দারুণ এক ভালিতে সমতা আনেন ইয়াইয়া তোরে। তিন মিনিট পর এগিয়েও যায় সিটি। বাকারি সানিয়ার দারুণ ক্রসে দুই ডিফেন্ডারের মাঝ থেকে লাফিয়ে আগুয়েরোর করা চমৎকার হেড ফেরানোর কোনো সুযোগই ছিল না ওয়াটফোর্ড গোলরক্ষকের।

বাকি সময়টুকু রক্ষণ আগলে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। এ জয়ে ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সিটি।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম