চ্যাম্পিয়নস লিগে মেসি-নেইমার দ্বৈরথ হচ্ছে না!

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৩

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো শুরুর আগেই বড় ধাক্কা খেলো প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। চোট পেয়ে ৪ সপ্তাহের জন্য ছিটকে গেছেন দলটির তারকা ফরোয়ার্ড নেইমার। এর ফলে ১৬ ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে নামা হচ্ছে না ব্রাজিলীয় তারকার।

নেইমার চোট পেয়েছেন বুধবার। ফরাসি কাপে কঁয়ের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচটায় খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন। পরীক্ষার পরই ধরা পড়ে কতটা গুরুতর সেই চোট। পিএসজি বিবৃতিতে জানিয়েছে, ‘নেইমার বাম অ্যাবডাক্টরে চোট পেয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে তাকে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।’

এর ফলে চোটের দিন থেকে হিসেব করলে মার্চের ১০ তারিখ মাঠে ফিরতে পারবেন নেইমার। তখন আবার ফিরতি লেগে পার্ক দু প্রিন্সেসে বার্সার মুখোমুখি হবে পিএসজি। তাই এই ম্যাচেও নেইমারের খেলা নিশ্চিত নয়! যে কারণে সাবেক বার্সা তারকা নেইমার ও মেসির দ্বৈরথটা অনিশ্চয়তার মাঝেই রয়ে গেলো!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস