প্রিমিয়ার লিগে অবামেয়াংয়ের প্রথম হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:২২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:২২

দুই হারে পরিস্থিতিটা হয়ে দাঁড়িয়েছিল অস্বস্তিকর। সেই আর্সেনাল শিবিরে স্বস্তির সুবাতাস বইয়ে দিয়েছেন পিয়েরে এমরিক অবামেয়াং। প্রিমিয়ার লিগে তার হ্যাটট্রিকে লিডস ইউনাইটেডকে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে গানাররা।

লিগে প্রথমবারের মতো হ্যাটট্রিক গোল করেছেন আর্সেনাল অধিনায়ক অবামেয়াং। আরেকটি করেছেন হেক্টর বেলেরিন। অথচ ৪৭ মিনিটে ৪ গোলের অগ্রগামিতা পেলেও তাদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল লিডস। বিশেষ করে দ্বিতীয়ার্ধে দুটি গোল করে ম্যাচে ফেরার বার্তা দিচ্ছিল। ৫৮ মিনিটে একটি গোল করেন পাস্কেল ও ৬৯ মিনিটে একটি করেন কস্তা। শেষ পর্যন্ত অবশ্য কোনও বিপদের মুখোমুখি হতে হয়নি।

অথচ শুরুটা দুরন্তই ছিল আর্সেনালের। ১৩ মিনিটে লিডস রক্ষণকে অবামেয়াং বোকা বানান নিজের পায়ের কারুকার্য দিয়ে। এর পরেই জালে জড়ান বল।

৪১ মিনিটে পেনাল্টি থেকে আসে দ্বিতীয় গোল। আর তাতে ২০০ ইউরোপিয়ান গোল পূরণ করেন অবামেয়াং। তৃতীয় গোলটি আসে লিডসের রক্ষণের দুর্বলতার সুযোগে। ৪৫ মিনিটে সেটি আদায় করেছেন বেলেরিন। বিরতির পর স্মিথের ক্রস থেকে হ্যাটট্রিক পূরণ করেন আর্সেনাল অধিনায়ক।

২৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দশে উঠে গেছে আর্সেনাল। ২৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তাদের নিচে নেমে গেছে লিডস। অপর দিকে ওয়েস্ট ব্রমের সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ড্রতেও ২৪ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিস্টারের ওপরে উঠে গেছে ম্যানইউ। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি।

/এফআইআর/   
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম