অসিদের বিরুদ্ধে লড়াই করছে ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৬, ১৪:৫৪আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৪:৫৮

অসিদের বিরুদ্ধে লড়াই করছে ক্যারিবীয়রা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ। সিডনিতে প্রথম দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ২০৭। ক্রিজে আছেন দিনেশ রামদিন ২৩ ও কার্লোস ব্রাথওয়েট ৩৫।বৃষ্টির কারণে প্রথম দিন ৭৫ ওভারের বেশি খেলা হতে পারেনি।
রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারেই শাই হোপকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে ড্যারেন ব্রাভো আর ক্রেইগ ব্রাথওয়েটের ৯১ রানের জুটিতে সেই ধাক্কা সামাল দেয় সফরকারীরা।
দলীয় ১০৪ রানে ব্রাভোকে (৩৩) ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের এই জুটি ভাঙেন জেমস প্যাটিনসন। এরপর মারলন স্যামুয়েলস, জার্মেইন ব্ল্যাকউড দ্রুত বিদায় নিলে আরও চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

তবে এর মাঝেও ক্রিজে থিতু হয়ে খেলতে থাকেন ক্রেইগ ব্রাথওয়েট। নাথান লায়নের বলে ক্যাচ আউট হওয়ার আগে ৮৫ রান করেন এই ওপেনার। এরপর অধিনায়ক হোল্ডার ১ রানে বিদায় নিলে দিনের বাকিটুকু পার করে দেন রামদিন ও কার্লোস ব্রাথওয়েট। অসিদের বিরুদ্ধে লড়াই করছে ক্যারিবীয়রা

এদিন নাথান লায়ন সর্বোচ্চ দুটি উইকেট নেন। আর প্যাটিনসন, হ্যাজলউড ও স্টিভ ও’কিফ একটি করে উইকেট নেন।

/এফআইআর/  

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম