শেখ রাসেলকে হারিয়ে বারিধারার চমক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫২

আগের ম্যাচে বসুন্ধরার কাছে ৪ গোলে উড়ে গিয়েছিল শেখ রাসেল। রবিবার উত্তর বারিধার বিপক্ষে ছিল তাদের ঘুরে দাঁড়ানোর মিশন। কিন্তু সাইফুল বারী টিটুর দল ব্যর্থ হয়েছে আবারও। প্রিমিয়ার লিগে নিচের দিকে থাকা উত্তর বারিধারার কাছেও হেরেছে তারা। এবার হারের ব্যবধান ২-১!

এই হারে শিরোপা লড়াই থেকে আরও দূরে সরে গেলো শেখ রাসেল। ১১ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান চতুর্থ। আর লিগে প্রথম জয়ে বারিধারা ৯ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামে শুরুতে এগিয়ে গিয়েছিল শেখ রাসেল। ম্যাচের ১৫ মিনিটে খন্দকার আশরাফুল ইসলামের গোলে এগিয়ে গিয়েছিল একসময়ের লিগ চ্যাম্পিয়নরা। এক গোলে এগিয়ে থেকে শেখ রাসেল অবশ্য বিরতির পর ভালো খেলতে পারেনি। উল্টো দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে থেকে দুই গোল আদায় করে নেয় উত্তর বারিধারা। ম্যাচের ৪৭ মিনিটে মিশরের ডিফেন্ডার মাহমুদ সাইদ আব্দেল রহিম বারিধারাকে সমতায় ফেরান। ৭৪ মিনিটে ইভজেনি কোচনেভের পাসে পাপন সিং লক্ষ্যভেদ করে এগিয়ে নেন দলকে। বাকিটা সময় ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

কালকের খেলা

বাংলাদেশ পুলিশ: সাইফ স্পোর্টিং বিকাল পৌনে ৪টা

ব্রাদার্স ইউনিয়ন: আরামবাগ ক্রীড়া সংঘ সন্ধ্যা ৬টা ১৫ মিনিট

ভেন্যু: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম