১৪০ মিলিয়ন পাউন্ডে ম্যানইউতে নেইমার!

স্পোর্টস ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৬, ১৫:০৬আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১৫:০৬

বেশ কিছুদিন ধরে গুজব শোনা যাচ্ছে নেইমারকে দলে ভেড়াতে যত অর্থই লাগুক তা দিতে রাজি ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর জানিয়েছে নেইমারের সঙ্গে পাকাপাকি কথা হয়েছে ম্যানইউ কর্তৃপক্ষের।

জানা গেছে নেইমারকে দলে ভেড়াতে 'বাই আউট ক্লজ মানি' হিসেবে ১৪০ মিলিয়ন দিতেও রাজি ম্যানইউ। তবে এবার গুজবের পালে হাওয়া লেগেছে কারণ বার্সা ফরোয়ার্ডের আন্তর্জাতিক এজেন্ট পিনি জাহাভিকে দেখা গেছে ওল্ড ট্রাফোর্ডে। ক্রিস্টাল প্যালেস বনাম ম্যানইউ ম্যাচটির সময় গ্যালারিতে দেখা গেছে নেইমারের ওই এজেন্টকে। নেইমার

ইতিমধ্যেই নাকি ম্যানইউ বার্সার কাছে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছে। ম্যানইউ বার্সাকে জানিয়েছে নেইমারকে পেতে তারা 'বাই আউট ক্লজ' হিসেবে ১৪০ মিলিয়ন পাউন্ড দিতে রাজি।

উল্লেখ্য বাই আউট ক্লজ মানি হচ্ছে, যদি কোনও খেলোয়াড় চুক্তি ভঙ্গ করে অন্য কোনও দলে যোগ দিতে চায় তাহলে বাই আউট ক্লজের সমপরিমান অর্থ ওই ক্লাবকে প্রদান করতে হবে। নেইমারের বাই আউট ক্লজ ১৫০ মিলিয়ন ইউরো ( ১৪০ মিলিয়ন পাউন্ড) । ম্যানইউ যদি নেইমারকে পেতে চায় কিন্তু বার্সা যদি তাকে ছাড়তে না চায়, সেক্ষেত্রে বার্সাকে ১৪০ মিলিয়ন পাউন্ড প্রদান করতে হলে তাকে বাধ্য হয়ে ছেড়ে দেওয়া ছাড়া কোনও উপায় থাকবে না কাতালন ক্লাবটির। সূত্রের খবর ওই অর্থ দিতে রাজি ম্যানইউ। খবর সত্যি হলে আগামী জানুয়ারির ট্রান্সফার উইন্ডো বন্ধের পর নেইমারকে রেডি ডেভিল শিবিরে দেখা যেতে পারে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম