তেতে আছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২১, ১৩:৫০আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৪:০০

চ্যাম্পিয়নস লিগে আজ অগ্নিপরীক্ষার সামনে জুভেন্টাস। শেষ ষোলোয় প্রথম লেগে পোর্তোর কাছে ২-১ গোলে হেরেছে ইতালিয়ান জায়ান্টরা। কোয়ার্টার ফাইনালে যেতে দ্বিতীয় লেগে আজ জিততেই হবে। সেই কাজটি করতেই তেতে আছেন দলটির প্রাণভোমরা ক্রিস্তিয়ানো রোনালদো। তাই আজকের ম্যাচে শুরুর একাদশেই ফিরবেন পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী তারকা।

মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচ বলে শনিবার লাৎসিওর বিপক্ষে পুরোপুরি খেলানো হয়নি তাকে। বদলি হয়ে মাঠে নামেন ৩-১ গোলে জেতা ম্যাচটায়। তবে সোমবার জুভেন্টাস কোচ আন্দ্রেয়া পিরলো জানান, তাকে বিশ্রামে রাখতেই এমনটি করা হয়েছিল। 

অবশ্য যে ম্যাচকে ঘিরে জুভেন্টাসের চ্যাম্পিয়নস লিগ ভাগ্য নির্ভর করছে। সেই ম্যাচে বসে থাকবেন না পর্তুগিজ যুবরাজ। এর কারণও জানিয়েছেন কোচ পিরলো, ‘ক্রিস্তিয়ানো এখন ঠিক আছে। এটা ওরই ম্যাচ, সে জন্য তেতে আছে। তাই ওর তর সইছে না।’

তুরিনের মাঠে আজ ১-০ গোলের জয়ই শেষ আটের টিকিট পাইয়ে দিতে পারে জুভেন্টাসকে। যেহেতু আগের ম্যাচে এক অ্যাওয়ে গোল নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস। তাই পিরলো ভালো করেই জানেন, চাপটা আছে তাদের ওপরই। কিন্তু সব ছাপিয়ে পরের পর্বে যাওয়ার দিকেই মনোযোগী তিনি, ‘আমরা জানি চাপটা আছে আমাদের ওপরই। যা অস্বীকার করার উপায় নেই। এছাড়া প্রতিপক্ষকে খাটোও করছি না। তবে সব কিছু ছাপিয়ে পরের পর্বে যাওয়া নিয়েই আমরা ভাবছি।’

মঙ্গলবার দিবাগত রাত ২টায় শুরু হবে এই ম্যাচ। দেখাবে সনি টেন-২।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম