মেসির গোলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২১, ১৪:০৪আপডেট : ১১ মার্চ ২০২১, ১৪:০৪

কিলিয়ান এমবাপ্পেই বিদায় করে দিলেন বার্সেলোনাকে- এভাবে বললেও হয়তো ভুল হবে না! কারণ কাতালানদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে প্যারিস সেন্ত জার্মেইয়ের ৫-২ গোলে জেতার পথে এই ফরোয়ার্ড একাই করেছেন ৪ গোল। বার্সেলোনাকে বিদায় করার পথে দলটির সেরা খেলোয়াড় লিওনেল মেসির একটা রেকর্ডও ভেঙে দিয়েছেন এমবাপ্পে।

সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়নস লিগের ২৫ গোল করার রেকর্ড এতদিন ছিল মেসির দখলে। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বার্সেলোনাকে বিদায় করার পথে একবার স্কোরশিটে নাম তুলে এই রেকর্ডটা নিজের করে নিয়েছেন এমবাপ্পে। ইউরোপসেরার লড়াইয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ২৫ গোল স্পর্শ করলেন ফরাসি তারকা।

পার্ক ডু প্রিন্সেসের দ্বিতীয় লেগে বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। যদিও প্রথম লেগ বড় ব্যবধানে জেতায় ফরাসি চ্যাম্পিয়নরা উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। এই ড্রয়ের পথে পিএসজির করা গোলটি এমবাপ্পের। নিজেদের সীমানায় বার্সা ডিফেন্ডার ক্লেমঁ লেংলে ফাউল করেন মাউরো ইকার্দিকে। ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। ৩০ মিনিটে স্পট কিক থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করে পিএসজিকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে।

আর এই গোলটাই ভেঙে দিয়েছে মেসির রেকর্ড। ২২ বছর ৮০ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগে ২৫ গোলের দেখা পেলেন এমবাপ্পে। আর মেসি এই সংখ্যায় পৌঁছেছিলেন ২২ বছর ২৮৬ দিন বয়সে।

বার্সেলোনার বিপক্ষে এমবাপ্পে জাদু চলছেই। প্রথম লেগে পেয়েছিলেন হ্যাটট্রিক। দুই লেগ মিলিয়ে ৪ গোল। এখানেও হয়েছে একটা রেকর্ড। চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে স্প্যানিশ কোনও দলের বিপক্ষে কোনও খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড এটা। বলতেই হবে, ইউরোপসেরার প্রতিযোগিতায় উড়ছেন বিশ্বকাপ জয়ী তারকা!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম