এবার রাজপথে ম্যারাডোনার পরিবার

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২১, ২১:৫০আপডেট : ১১ মার্চ ২০২১, ২২:৩৪

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে কোনও গাফিলতি হয়েছে কিনা, এ নিয়ে তদন্ত চলমান। সেই তদন্তের মাঝেই এবার রাজপথে নেমেছে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের পরিবার।

মূলত ন্যায়বিচারের দাবিতে বুধবার অনুষ্ঠিত হয়েছে ‘জাস্টিস ফর ডিয়েগো’ র‌্যালি। সেই র‌্যালির কথা সোশ্যাল মিডিয়ায় জানানো হয় গত সপ্তাহে। আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের ঐতিহাসিক স্তম্ভ চত্বর ওবেলিস্ক থেকে শুরু হয় আন্দোলনকারীদের পদযাত্রা। তাতে অংশ নেন ম্যারাডোনার দুই মেয়ে ও সাবেক স্ত্রী ক্লদিয়া ভিল্লাফানে। তাদের এই সময় র‌্যালিতে একটি ব্যানার হাতে ঘুরতে দেখা যায়। তাতে লেখা ছিল ‘দোষীদের সামাজিক ও বিচার বিভাগীয় শাস্তি চাই।’

পরিবারের সদস্যদের মধ্যে ম্যারাডোনার ছেলে ডিয়েগো ফার্নান্ডোও তার মা ওজেডাসহ উপস্থিত ছিলেন। মাস্ক পরা বিশাল আকারের জমায়েত হয় এই র‌্যালিতে। 

প্রসঙ্গত, মস্তিষ্কে অস্ত্রোপচারের দুই সপ্তাহের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর গত ২৫ নভেম্বর মারা যান ম্যারাডোনা। মারা যাওয়ার কারণ হিসেবে বলা হয় হার্ট অ্যাটাক। এরপর থেকেই ম্যারাডোনার মৃত্যুতে সাত জনের বিরুদ্ধে তদন্ত চলমান। এরমধ্যে রয়েছেন ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচারকারী চিকিৎসক লিওপোলডো লুকে। তদন্তকারীরা এটাই খুঁজে দেখার চেষ্টা করছেন, ম্যারাডোনার চিকিৎসায় কোনও গাফিলতি ছিল কিনা।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম