‘দ্য রিটার্ন অব দ্য গড’ লিখে কী জানালেন ইব্রা?

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২১, ০০:১৩আপডেট : ১৭ মার্চ ২০২১, ০০:১৩

জ্লাতান ইব্রাহিমোভিচ নিজেই বেশ কয়েকবার বলেছেন কথাটা- ‘নিজের ঢোল নিজে পেটাতে দোষ কথায়।’ নিজের শ্রেষ্ঠত্বের পতাকা ওড়ানোর ঘটনাও তার ক্ষেত্রে নতুন নয়। তবে ‘দ্য রিটার্ন অব দ্য গড’ লেখা পোস্টটি মোটেও দাম্ভিকতার প্রকাশ নয়, বরং ‍ফুটবলে এটাই বাস্তবতা! ৩৯ বছর বয়সেও ইউরোপিয়ান ফুটবলে দ্যুতি ছড়িয়ে যাওয়া স্ট্রাইকার জাতীয় দলেও জায়গা পেয়ে গেলেন। পাঁচ বছর পর ফিরেছেন সুইডেন দলে।

২০১৬ সালের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছিলেন ইব্রাহিমোভিচ। ২০১৮ সালের বিশ্বকাপের আগে অবশ্য ফেরার ইচ্ছার কথা শুনিয়েছিলেন তিনি। তখন থেকেই সুইডেনের জার্সি গায়ে জড়ানোর গুঞ্জন শুরু। যদিও হয়নি। তবে চলতি মৌসুমে এসি মিলানের জার্সিতে গোল উৎসব করা অভিজ্ঞ স্ট্রাইকারের আবার ডাক পড়েছে জাতীয় দলে। ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের সামনের দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে আছেন ইব্রা।

এ মাসে দুটো বিশ্বকাপ বাছাই ম্যাচ আছে সুইডেনের। ২৫ মার্চ ঘরের মাঠে জর্জিয়ারকে আতিথ্য দেওয়ার পর ২৮ মার্চ খেলতে যাবে কসোভোর মাঠে। এই ম্যাচ দুটির স্কোয়াডে ইব্রাহিমমোভিকে ফিরিয়ে আনন্দিত কোচ ইয়ানি অ্যান্ডারসন, ‘প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, সে ভীষণ ভালো ফুটবলার। সুইডেনের সেরা। ওর ফিরতে চাওয়াটা নিশ্চিতভাবেই খুব মজার।’

আর ইব্রাহিমোভিচ সামাজিক যোগাযোগ মাধ্যমে সুইডেনের জার্সি পরা ছবি পোস্ট করে প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছেন এই লিখে, ‘দ্য রিটার্ন অব দ্য গড’।

২০১১ সালে সুইডেনের জার্সিতে অভিষেক হওয়ার পর মিলান স্ট্রাইকার খেলেছেন ১১৬ ম্যাচ। যেখানে ৬২ গোল নিয়ে এখনও দলটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা নিজের কাছে রেখেছেন বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে চলা এই তারকা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের