বর্ষসেরা প্লে-মেকারও মেসি

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৬, ১৪:২৩আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৪:২৩

চ্যাম্পিয়ন্স লিগ, গোল ডটকম, লা লিগা ও ইউরোপিয়ান ফুটবলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। এবার বর্ষসেরা প্লে-মেকারের পুরস্কারও জিতলেন বার্সা তারকা। বর্ষসেরা প্লে-মেকারও মেসি

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) ২০১৫ সালের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করলেন তিনি। এছাড়া বার্সা কোচ লুইস এনরিকে বর্ষসেরা কোচের পুরস্কার জয় করেন।

মেসি প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড জয় করলেন। গত বছর রিয়াল মাদ্রিদের জার্মান তারকা টনি ক্রুস এই পুরস্কার পেয়েছিলেন।

নিজের ক্লাব সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তাকে পেছনে ফেলে মেসি আইএফএফএইচএস’র বর্ষসেরা প্লেমেকারের পুরস্কার জয় করেন। মেসি সর্বোচ্চ ১৬৮ পয়েন্ট পান; আর ইনিয়েস্তা পান ৯১ পয়েন্ট। ৫৪ পয়েন্ট নিয়ে ইতালিয়ান তারকা আন্দ্রে পিরলো তৃতীয় নির্বাচিত হন।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম