ক্যাসিনো-কাণ্ডে বন্ধ ক্লাবগুলো খোলার পক্ষে ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২১, ২০:৩৬আপডেট : ২২ মার্চ ২০২১, ২০:৩৬

২০১৯ সালের সেপ্টেম্বরে দেশের বেশ কয়েকটি ক্লাবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বেরিয়ে আসে ক্যাসিনোর অন্ধকার জগৎ। এরপর থেকে ওই ক্লাবগুলোর মূল ফটক সিলগালা করে রাখা হয়েছে। ক্লাবগুলো অবশ্য তাদের খেলাধুলার কর্মকাণ্ড বাইরে থেকে করে আসছে। তবে ক্লাব ফটক না খোলায় তাদের কর্মকাণ্ড চালাতে বেশ বেগ পেতে হচ্ছে। ক্যাসিনো-কাণ্ডের দেড় বছর পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল মনে করছেন, ক্লাবগুলো এখন খুলে দেওয়া উচিত।

আজ (সোমবার) বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি উপলক্ষে সংবাদ সম্মেলনে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘ক্লাবগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনকৃত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বন্ধ করা হয়েছে। তবে ক্লাবগুলো তে কোনও দোষ করেনি। দোষ করেছে কিছু ব্যক্তি। যারা এই ধরনের ক্লাবগুলোতে ঢুকে নিজেদের স্বার্থ হাসিল করতে অপকর্মগুলো করেছে। এই অপকর্ম করার কারণে তাদের শাস্তি হচ্ছে বা হয়েছে। তাদের (দোষীদের) মুখোশও উন্মোচন হয়েছে।’

এরপরই ক্লাবগুলো খুলে দেওয়ার বিষয়ে একমত পোষণ করে ক্রীড়া মন্ত্রণালয়ের সর্বোচ্চ কর্তা বলেছেন, ‘আমি মনে করি, খারাপ মানুষগুলো বিচারের মুখোমুখি হয়েছে। কিন্তু ক্লাবগুলো কোনও অন্যায় করেনি। কিংবা প্রতিষ্ঠানগুলো অন্যায় করেনি। প্রতিষ্ঠানগুলো খোলার উদ্যোগ নেওয়া উচিত। এখানে র‌্যাবের ডিজি মহোদয় আছেন। তিনি শুনছেন।’

তবে ক্লাবগুলো খুলতে হলে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। ক্রীড়া প্রতিমন্ত্রী তাদের সহায়তা করার জন্য প্রস্তুত, ‘কোনও প্রতিষ্ঠান সিলগালা করলে তা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে খুলতে হয়। আমার মনে হয়, ক্লাবগুলো উদ্যোগ নিলে কাজটি সহজ হতে পারে। আমাদের পক্ষ থেকে কোনও সহযোগিতা লাগলে তা করবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী