বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ছাপিয়ে আলোচনায় শ্রমিকদের মানবাধিকার

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২১, ১৫:২৪আপডেট : ২৬ মার্চ ২০২১, ১৫:২৪

বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকে কাতারে অভিবাসী শ্রমিক মারা গেছে সাড়ে ৬ হাজারের বেশি। বিশ্বকাপের অবকাঠামো নির্মাণকে কেন্দ্র করে মারা যাওয়া এসব শ্রমিকেরা এসেছিলেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল থেকে। সম্প্রতি এমন তথ্য পাওয়ার পর থেকে ভীষণভাবে সমালোচিত হচ্ছে কাতার। তাই অভিবাসী শ্রমিকদের মানবাধিকার রক্ষায় সোচ্চার হয়েছে জার্মান ফুটবল দল।

এমনটি ঘটেছে বিশ্বকাপ বাছাই ম্যাচেই। আইসল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে জার্মান খেলোয়াড়রা একটি কালো টি শার্ট পরেছিলেন। প্রত্যেকের বুকে লেখা ছিল ইংরেজি সাদা অক্ষরের একটি করে বর্ণ। পাশাপাশি দাঁড়ালে যার মানে দাঁড়ায়, ‘হিউম্যান রাইটস’।

অভিবাসী শ্রমিকদের মানবাধিকার রক্ষার জন্যই এমন ব্যতিক্রমী প্রতিবাদ জার্মানির। একই রকম সোচ্চার হতে দেখা গেছে নরওয়ের ফুটবল দলকেও। জিব্রাল্টারের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলার আগে তারাও একই রকম টি-শার্ট পরেছিলেন।   

এমন মহতি কাজটির পর অবশ্য জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে জার্মানি। আইসল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। গোরেতজকার গোলে তৃতীয় মিনিটে এগিয়ে যায় জার্মানরা। ৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন হাভের্তজ। ৫৬ মিনিটে স্কোর ৩-০ করেছেন গুন্দোগান।

একই দিন ইউরোপীয় অঞ্চলের অন্য বাছাইয়ে হতাশ হতে হয়েছে স্পেনকে। তাদের ১-১ গোলে রুখে দিয়েছে গ্রিস। ‘বি’ গ্রুপে উদ্বোধনী ম্যাচ খেলতে নামা স্পেন ৩২ মিনিটেই এগিয়ে গিয়েছিল মোরাতার গোলে। তবে ঘণ্টা খানেকের মাথায় সমতা ফেরায় গ্রিস। অবশ্য স্পেন নিজেদের কৃতকর্মের মাশুলই দিয়েছে এই গোলে। বদলি ইনিগো মার্তিনেজ নিজেদের বক্সে ফাউল করে বসেন গ্রিক মিডফিল্ডার মাসুরাসের ওপর। ফলশ্রুতিতে পেনাল্টি থেকে স্কোর ১-১ করে গ্রিস।

অপর দিকে বাছাই মিশন জয়ে শুরু করেছে সর্বশেষ বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা ইতালি। ‘সি’ গ্রুপে নর্দার্ন আয়ারল্যান্ডকে তারা হারিয়েছে ২-০ গোলে। প্রথমার্ধে দুটি গোল করেছেন ডোমেনিকো বেরার্দি ও চিরো ইম্মোবিলে। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী