বাংলাদেশের নারী স্ট্রাইকার একাই করলেন ৭ গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২১, ১৯:২৩আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৯:২৩

এবারও মেয়েদের ফুটবল লিগে শক্তিশালী দল গঠন করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বুধবার শুরু হওয়া লিগের প্রথম ম্যাচেই তাদের শক্তি দেখা গেছে মাঠে। উদ্বোধনী ম্যাচে বসুন্ধরা কিংস ১৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রংপুর থেকে প্রথমবার খেলতে আসা সদ্যপুস্করিনী যুব এসসিকে। ১৪ গোলের ৭টিই করেছেন স্ট্রাইকার কৃষ্ণা রানী সরকার।

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বসুন্ধরা চেপে ধরে রংপুরের দলকে। প্রথমার্ধে বিজয়ী দল ৫-০ গোলে এগিয়ে ছিল। কৃষ্ণা ২, ২৩, ৫০, ৫৩, ৬৩, ৮২ ও ৮৯ মিনিটে জাল খুঁজে পেয়েছেন। ৭ গোল করে কৃষ্ণা বলেছেন, ‘এত গোল করবো ভাবিনি। সতীর্থরা সাহায্য করেছে। আসলে ভালো খেলাটাই লক্ষ্য। দলের জয়টাই বড়।’

এছাড়া শিউলি আজিম পেয়েছেন ৪ গোল। ৬, ৩৭, ৪৫ ও ৫৮ মিনিটে লক্ষ্যভেদ করে দলের বড় জয়ে ভূমিকা রাখেন তিনি।

আরেক স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না ৭৪ ও ৭৯ মিনিটে দুটি গোল পান। আর অধিনায়ক সাবিনা খাতুন ৩১ মিনিটে একটি গোল করেছেন। রংপুরের দলের হয়ে তনিমা বিশ্বাস ৪৮ মিনিটে এক গোল শোধ দিয়েছেন।

এবারের মেয়েদের লিগে অংশ নিয়েছে ৮ দল।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম