কঠোর লকডাউন, নেপালে খেলতে যাওয়া অনিশ্চিত আবাহনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১৮:১০আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৮:১০

এএফসি কাপে আগামী ২১ এপ্রিল মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে ম্যাচ খেলার কথা আবাহনী লিমিটেডের। ম্যাচটি হওয়ার কথা নিরপেক্ষ ভেন্যু নেপালে। কিন্তু দেশব্যাপী ঘোষিত হয়েছে কঠোর লকডাউন! এর ফলে ভ্রমণে নতুন করে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। কারণ ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনে বন্ধ থাকছে বিমান চলাচলও। তাই আবাহনীর নেপাল যাওয়াটাও এখন অনিশ্চিত হয়ে পড়েছে!

শুরুতে এই ম্যাচটি হওয়ার কথা ছিল ১৪ এপ্রিল। কিন্তু লকডাউনের কারণে তা এক সপ্তাহ পেছানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে নতুন তারিখ নিয়েও জটিলতার অবসান হয়নি। 

বিমান চলাচলের নিষেধাজ্ঞার বিষয়টি এরই মধ্যে আয়োজক এশিয়ান ফুটবল কনফেডারেশন(এএফসি)কে জানিয়েছে আবাহনী লিমিটেড। এই পরিস্থিতিতে সমাধানও জানতে চেয়েছে তারা। এই প্রসঙ্গে আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা নিরপেক্ষ ভেন্যু হিসেবে নেপালে খেলতে চাই। সেটা এএফসিকে আগেই জানিয়েছি। তবে ২১ এপ্রিল খেলা হলে আসছে কঠোর লকডাউনে কীভাবে সেখানে যাবো? বিমান চলাচলে তো নিষেধাজ্ঞা থাকবে। এই অবস্থার মধ্যে তো সেখানে যাওয়া সম্ভব নয়। এখন বিষয়টি তুলে ধরে এএফসির কাছে জানতে চেয়েছি। এখন দেখি, এএফসি কী সমাধান দেয়।’

অবশ্য ২১ এপ্রিলের ম্যাচে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও আবাহনী তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা অনুশীলনে যোগ দিয়েছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের