করোনায় আক্রান্ত ৫ নারী ফুটবলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২১, ১৬:১১আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৭:০০

দেশব্যাপী করোনার সংক্রমণ বাড়ছে তো বাড়ছেই। মেয়েদের ফুটবল অঙ্গনেও হানা দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। করোনা পজিটিভ হয়েছেন জাতীয় মহিলা দলের পাঁচ ফুটবলার।

আক্রান্তরা হলেন, কৃষ্ণা রানী সরকার, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, নিলুফা ইয়াসমিন নীলা ও আনাই মোগিনী। আপাতত তারা বাফুফে ভবনে আইসোলেশনে আছেন। তাদের অবস্থা গুরুতর নয় যদিও। কিন্তু হালকা উপসর্গ আছে।

আক্রান্তরা সবাই মেয়েদের লিগে খেলছিল। কিন্তু করোনায় ৫ এপ্রিল বন্ধ হয়ে যায় এই লিগ। তখন সবাই বসুন্ধরার ক্যাম্প ছেড়ে বাফুফে ভবনে গিয়ে ওঠে। সেখানে রুটিনমাফিক গত ১২ এপ্রিল করোনা পরীক্ষা করা হলে জানা যায় তারা পজিটিভ!

জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ওরা সবাই আগের চেয়ে ভালো আছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছে। আমরা সবাই তাদের দেখভাল করছি। শিগগিরই ওদের আবারও পরীক্ষা করা হবে।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম