হাত ছেড়ে দিলো মিলান-ইন্টার-আতলেতিকোও

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২১, ১৯:০৩আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৯:০৩

প্রস্তাবিত ইউরোপিয়ান সুপার লিগ কি আলোর মুখ দেখবে? বর্তমান পরিস্থিতিতে আপাতত সম্ভাবনা নেই বললেই চলে। কেননা যাদের নিয়ে যাত্রা শুরু করার পরিকল্পনা করেছিল, তারা একে একে হাত ছেড়ে দিচ্ছে! বিগ বাজেটের প্রতিযোগিতা থেকে সবশেষ নাম প্রত্যাহার করে নিয়েছে ইতালির দু্ই জায়ান্ট এসি মিলান ও ইন্টার মিলান এবং স্পেনের অন্যতম শক্তি আতলেতিকো মাদ্রিদ।

আলাদা বিবৃতিতে আজ (বুধবার) প্রস্তাবিত সুপার লিগ থেকে সরে আসার ঘোষণা দিয়েছে লা লিগায় বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদ ও সিরি ‘আ’তে শীর্ষে থাকা ইন্টার মিলান ও এসি মিলান। তাদের আগে ইংল্যান্ডের ছয় ক্লাব সরে দাঁড়ানোর ঘোষণা দেয়।

বিবৃতিতে ইন্টার জানিয়েছে, ‘ইউরোপিয়ান সুপার লিগে আমরা আর নেই। আমরা ভক্তদের সেরা ফুটবলের অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ; নতুনত্ব এবং অন্তর্ভুক্তি আমাদের ডিএনএর একটি অংশ, যা প্রতিষ্ঠার শুরু থেকে। ফুটবল শিল্পের উন্নতিতে সব স্টেকহোল্ডারের সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা কখনোই বদলাবে না। আমরা সবাইকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

অন্যদিকে আতলেতিকো তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘আজ বুধবার সকালে বোর্ড অব ডিরেক্টররা সভা করে সুপার লিগে অন্য ক্লাবগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ না করার সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার এই প্রকল্পে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে এখন তার অস্তিত্ব নেই।’

প্রস্তাবিত লিগে এখন টিকে আছে মাত্র তিন দল- দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এবং ইতালির জুভেন্টাস। আর আগেই সুপার লিগ থেকে নাম তুলে নিয়েছে ইংল্যান্ডের ছয় ক্লাব- ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি, টটেনহাম ও আর্সেনাল।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম