বিশেষ অনুমতি নিয়ে ফিরছেন জামাল ভূঁইয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২১, ০০:২২আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ০০:২২

শনিবার এমিরেটসের ফ্লাইটে ঢাকাগামী ফ্লাইটে উঠতে পারেননি বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। দেশব্যাপী লকডাউনের কারণে কোপেনহেগেন থেকে ফেরার জন্য বিশেষ অনুমতি না থাকায় বিমানের বোর্ডিং পাস দেওয়া হয়নি তাকে। তবে ৩১ বছর বয়সী তারকার আপাতত জটিলতার অবসান হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকায় ফিরতে যাচ্ছেন জামাল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে রবিবার (২৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছে।

রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে চিঠি দেওয়া হয়। যেন জামালকে বিশেষ অনুমতি দেওয়া হয় দেশে ফেরার জন্য। বিশেষ অনুমতির চিঠির পর জামালের ফ্লাইট নিশ্চিত হয়েছে।

এই প্রসঙ্গে জামালের ক্লাব সাইফ স্পোর্টিংর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘জামালের বাংলাদেশি পাসপোর্ট না থাকায় এই সমস্যা হয়েছে। তবে বাফুফের মাধ্যমে বিশেষ অনুমতি সংক্রান্ত চিঠি পাঠানোর পর জামালের ফ্লাইটে চড়তে আর কোনও সমস্যা থাকেনি।’

আপাতত জামাল ঢাকায় এসে প্রিমিয়ার লিগ খেলবেন। তারপর বিশ্বকাপ বাছাই পর্বের জন্য প্রস্তুতি নেবেন।

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম