ম্যানসিটিতে আসবেন গার্দিওলা। তবে তার চারটি শর্ত মানতে হবে ম্যানসিটি কর্তৃপক্ষকে। এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য সান জানিয়েছে, লিওনেল মেসি, জেরার্ড পিকে, ডেভিড আলবা ও পল পগবাকে ইত্তিহাদে আনতে কর্তৃপক্ষ রাজি হলেই কেবল ম্যানসিটির দায়িত্ব নেবেন গার্দিওলা।
গার্দিওলা ম্যানসিটিকে জানিয়েছেন, মেসিকে ইত্তিহাদে আনতে প্রয়োজনে সপ্তাহে ৮ লাখ পাউন্ড বেতন দিতে হবে। ম্যানসিটি কর্তৃপক্ষ এতে রাজি হলে মেসিকে দলে টানতে সবরকম চেষ্টা করবেন তিনি।
ভিনসেন্ট কোম্পানি দীর্ঘমেয়াদী ফিটনেস নিয়ে চিন্তিত থাকায় জেরার্ড পিকেকে আনতে চান গার্দিওলা। এছাড়া বাঁ দিক থেকে আক্রমণে উঠতে ডেভিড আলাবা ও ফরোয়ার্ড লাইন শক্তিশালী করতে পল পগবাকে চান গার্দিওলা।
উল্লেখ্য, গত মঙ্গলবার পেপ গার্দিওলা সাংবাদিকদের জানিয়েছেন আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দেবেন তিনি। তবে কোন দলে যোগ দিচ্ছেন তা জানাননি তিনি।
/এমআর/








