জামালদের হারিয়ে দিয়েছে মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২১, ১৮:১৫আপডেট : ০৫ মে ২০২১, ১৮:১৫

প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্বে এসে ছন্দহীন সাইফ স্পোর্টিং। আগের ম্যাচে ড্রয়ের পর এবার তারা হেরে গেছে ঐতিহ্যবাহী মোহামেডানের কাছে। দুই আফ্রিকানে ওপর ভর করে মোহামেডান ২-১ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ার সাইফ স্পোর্টিংকে।

এই জয়ে মোহামেডান ১৪ ম্যাচে সপ্তম জয়ে ২৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। বিপরীতে সাইফ স্পোর্টিং সমান ম্যাচে পঞ্চম হারে ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি কেউই। তবে বিরতির পর আক্রমণে এগিয়ে থেকে জয় ছিনিয়ে নিয়েছে মোহামেডান।

শন লেনের দল এগিয়ে যায় ৫২ মিনিটে। সোলেমানের ক্রসে রাকিব খান ইভানের শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলেই মৌসুমে প্রথম খেলতে আসা ক্যামেরুনের ইয়াসান কোয়াচিং লক্ষ্যভেদ করেছেন। ৫৫ মিনিটে সোলেমান দিয়াবাতের শট গোলকিপার রুখে না দিলে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। সেটি না হওয়ায় ৬৯ মিনিটে সমতা ফিরিয়ে আনে সাইফ স্পোর্টিং। মারাজ হোসেন বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জাল কাঁপান।

অবশ্য এর পরেও হাল ছেড়ে দেয়নি মোহামেডান। শেষ দিকে ৮৪ মিনিটে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে সোলেমান দিয়াবাতে অসাধারণ গোল করে দলের জয় নিশ্চিত করেছেন। যা তার লিগের ১১তম গোল।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের