পেনাল্টি মিস করে ক্ষমা চাইলেন আগুয়েরো

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২১, ১৯:১৫আপডেট : ০৯ মে ২০২১, ১৯:১৫

ম্যানচেস্টার সিটিতে এটাই শেষ মৌসুম সের্হিয়ো আগুয়েরোর। কিন্তু বিদায় বেলায় ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ভুল করে বসলেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। চেলসির বিপক্ষে পেনাল্টি পেয়েও লক্ষ্যভেদ করতে পারলেন না!

অথচ প্রথমার্ধে গোল করে এগিয়ে গিয়েছিল সিটিজেনরাই। ইনজুরি সময়ে আগুয়েরো পেনাল্টি থেকে গোল করতে পারলেই আরও এগিয়ে যেতো পারতো তার দল। কিন্তু আগুয়েরোর এই ব্যর্থতায় বিরতির পর ঘুরে দাঁড়িয়ে চেলসি ম্যাচ জিতে নিয়েছে ২-১ গোলে।

এমন ভুলের পর অবশ্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন আগুয়েরো। টুইটারে লিখেছেন, ‘পেনাল্টি মিস করার জন্য আমার সতীর্থ, ক্লাব কর্মকর্তা ও সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। ওভাবে পেনাল্টি নেওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল, এর পুরো দায়ভার আমি নিচ্ছি।’

তবে পেনাল্টি মিস করে সিটি স্ট্রাইকার নিজেকে দোষী ভাবলেও সতীর্থরা তার পাশেই রয়েছেন। টুইটারে সেই পোস্টের নিচে রাহিম স্টার্লিং সহমর্মিতা জানিয়ে লিখেছেন, ‘ব্যাপার না, বন্ধু। হারের জন্য আমরা সবাই দায়ী। কিন্তু আমরা আবারও এগিয়ে যাবো।’

এ ব্যাপারে ম্যানসিটি কোচ গার্দিওলা বলেছেন, ‘ও মিস করেছে দেখে সবাই স্বার্থপর বলছে। গোল করলে বলতো কী জিনিয়াস ও! কিন্তু এটাই বাস্তবতা।’ অবশ্য এই হারের পরও সিটি শিরোপা জয়ের উল্লাস করতে পারবে আজকেই। যদি ম্যানচেস্টার ইউনাইটেড হেরে যায় অ্যাস্টন ভিলার কাছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস